ধর্ষণে বিশ্বে প্রথম স্থান যুক্তরাষ্ট্রের
ধর্ষণের দিক থেকে বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে তিন নাম্বারে উঠে এসেছে ভারত। ২০১০ সালে দেশটিতে ধর্ষণের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। অন্যদিকে খুনের দিক থেকে বিশ্বে ২০১২ সালে ভারত উঠে এসেছে দ্বিতীয় স্থানে। বুধবার ভারতের রাজ্যসভায় জাতিসংঘের একটি জরিপ তুলে ধরে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 'দ্য হিন্দুস্তান টাইমস' এর খবরে বলা হয়, ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজ্জু রাজ্যসভাকে জানান, জাতিসংঘের 'ক্রাইম ট্রেন্ডস সারভে ২০১০' মোতাবেক, ঐ বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক ৮৫ হাজার ৫৯৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এদিকে থেকে যুক্তরাষ্ট্রের পরবর্তী অবস্থানেই আছে ব্রাজিল। সেখানে এ সংখ্যা ৪১ হাজার ১৮০। আর ভারতে ২০১০ সালে ধর্ষণের ঘটনা লিপিবদ্ধ হয়েছে মোট ২২ হাজার ১৭২টি। এরপর যথাক্রমে রয়েছে যুক্তরাজ্য, মেক্সিকো, ফ্রান্স, জার্মানি।
No comments:
Post a Comment