গুলশানে নিজ কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
শাহজাহানপুরে কলেজছাত্রী আহত প্রবাসী স্বামীর ছুরিকাঘাতে
স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছে। শাহজাহানপুরে প্রবাসী স্বামীর ছুরিকাঘাতে এক কলেজছাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে গুলশান থানাধীন শাহজাদপুরের প্রগতি সরণি ‘সুবাস্তু নজরভ্যালি’ আবাসিক ভবনের এক নম্বর টাওয়ারের ১৬ তলার বাসিন্দা জেরিন ইসলাম বৃষ্টি (১৭) নামে কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। পুলিশ ওই ফ্ল্যাটের নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে পাঠায়। নিহত জেরিনের বাবার নাম জহুরুল ইসলাম। গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জের ফুলবাড়ি গ্রামে। ঢাকা কমার্স কলেজের ছাত্রী জেরিন বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকত। গুলশান থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, জেরিন একটি কলেজ থেকে আগামী বছর এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। জেরিনকে তার ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওসি রফিকুল আরও জানান, ওই ফ্ল্যাটে জেরিন ও তার দুই বোন থাকতেন। তবে ঘটনার সময় বাসায় অন্য কেউ ছিলেন না। রাতে ফিরে এক বোন জেরিনকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫০) নিহত হয়েছে। কমলাপুর জিআরপির সহকারী উপ-পরিদর্শক আজিজুল ইসলাম জানান, সকাল পৌনে ৯টার দিকে ওই ব্যক্তি তেজগাঁও স্টেশনের রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তিনি খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ঢামেক হাসাপাতাল মর্গে পাঠায়। নিহতের পরনে চেক লুঙ্গি ছিল। অপরদিকে বুধবার রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁওয়ে দক্ষিণ শাহজাহানপুরে ৭৯৭/৩ নম্বর বাড়িতে প্রবাসী স্বামী মাসুদুর রহমানের ছুরিকাঘাতে সাদিয়া রহমান বিপা (১৯) নামে এক কলেজছাত্রী আহত হয়েছেন। এ ঘটনার পর আহতের পরিবারের লোকজন মাসুদুর রহমানকে ধরে পুলিশে দেয়। জানা গেছে, আহত ছাদিয়া রহমান দক্ষিণ শাহজাহানপুরের গোলজার রহমানের মেয়ে। তিনি এ বছর সিদ্বেশ্বরী গার্লস কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। আহতের মা জ্যোৎস্না রহমান জানান, দেড় বছর আগে দক্ষিণ কোরিয়া প্রবাসী মাসুদুর রহমানের সঙ্গে সাদিয়ার বিয়ে হয়।

http://www.allbanglanewspapers.com/janakantha.html
No comments:
Post a Comment