Wednesday, July 23, 2014

এই প্রশ্নটি বাদ দিয়েও এ আসলে সমস্ত মাইনে ভোগী শ্রমিক কর্মচারীর অপমান।

Sushanta Kar7:45pm Jul 23
শিবসেনার এম পিরা যখন দল বেঁধে রোজা রাখছেন এমন কর্মচারীর মুখে খাবার ঠেসে দেন তখন ধর্মীয় স্বাধীনতা এবং মর্যাদার প্রশ্ন উঠবে বটে। অন্যে করলে হয়তো উঠত না। কারণ এদের পরধর্ম বিদ্বেষ জগৎ বিখ্যাত। কিন্তু এই প্রশ্নটি বাদ দিয়েও এ আসলে সমস্ত মাইনে ভোগী শ্রমিক কর্মচারীর অপমান। মুখে ঠেসে দিচ্ছেন। মাটিতে পড়ে যাচ্ছে আবার তুলে দিচ্ছেন। বাকিরা দাঁড়িয়ে তাঁকে মদত দিচ্ছে--এই করেই এদের 'হিন্দুত্ব' নিয়ে এতো গৌরব। এই তবে ওদের 'ভারতীয় সংস্কৃতি'---ভালোই চেনালেন বটে। এমনিতেও এরা পথে ঘাটেতো চিনিয়েই থাকে। এবারে নাহয় সদনেই... ধিক্কার এই সব সাংসদদের। এই গোলামী সইবই বা কেন! এই লোকগুলোর হাজতবাস হওয়া চাই।

No comments:

Post a Comment