আজ নেপাল সফরে যাচ্ছেন মোদী
ইত্তেফাক ডেস্ক
আকবরউদ্দিন জানান, নরেন্দ্র মোদী দেশটির বিরোধী দলীয় নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। সোমবার তিনি পশুপতিনাথ মন্দিরে বিশেষ পূজায় অংশ নেবেন। গত ১৭ বছরে নেপালে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন। এর আগে ১৯৯৭ সালের জুনে আইকে গুজরাল নেপাল সফর করেন। ধারণা করা হচ্ছে সফরকালে মোদী নেপালকে অর্থনৈতিক সহায়তা দেয়ার কথা ঘোষণা করবেন। এছাড়া বিদ্যুত্, সংস্কৃতির মতো বিষয়ে উভয়পক্ষ চুক্তি স্বাক্ষর করতে পারে। তবে সূত্র এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের নেপাল সফরের মাত্র এক সপ্তাহের মধ্যে মোদীর এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এ সফরের মধ্যদিয়ে মোদীর সরকারের প্রতিবেশীদের সর্বোচ্চ অগ্রািধকার দেয়ার বিষয়টিই প্রমাণিত হচ্ছে। তিনি এ প্রসঙ্গে দায়িত্ব নেয়ার পর পর মোদীর ভুটান সফরের কথা তুলে ধরেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে নেপালের সুশীল কৈরালাও অংশ নেন।
No comments:
Post a Comment