বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি
মোরসালিন মিজান ॥ আগেভাগেই শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি আর এখন তো বর্ষার কাল। প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। ফলে বৃষ্টিবিলাসীরা কিছুটা চুপ। উল্টো অতিবর্ষণের কারণে দুর্ভোগ শুরু হয়ে গেছে রাজধানীবাসীর। টানা বৃষ্টি হওয়ায় গত কয়েকদিন ভুগতে হয়েছে। রাজধানীর নিচু এলাকার রাস্তা মোটামুটি তলিয়ে গিয়েছিল। কাপ্তানবাজারের দোকানে দোকানে পানি উঠেছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অনেক এলাকায়। কোন কোন রাস্তায় রিক্সা-গাড়ি কিছুই চলাচল করতে পারেনি। হাঁটুজল পেরিয়ে বাচ্চাদের স্কুলে যেতে দেখা গেছে। অফিস-আদালত, ব্যবসা-প্রতিষ্ঠানে যাতায়াতের সময় ভুগতে হয়েছে বড়দের। ম্যানহোলের ঢাকনা না থাকায় বিভিন্ন স্থানে দুর্ঘটনাও কম ঘটেনি। বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে এখানে ওখানে বিকল হয়ে পড়েছিল ছোট-বড় যানবাহন। এসব কারণে রাজধানীতে যানজট বেড়েছে। আধঘণ্টার পথ দেড় ঘণ্টায়ও পাড়ি দেয়া যাচ্ছে না। এমনকি, বুধবার রাতে ভয়াবহ যানজটের কবলে পড়তে হয়েছিল প্রধানমন্ত্রীর গাড়িবহরকে। সামনে জ্যাম থাকায় বাংলামোটর থেকে বিজয় সরণি রাস্তাটুকু হাঁটার গতিতে পার হয়েছে শেখ হাসিনার গাড়িবহর। কখনও কখনও থামতেও হয়েছে। রাস্তার দুই পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শত শত মানুষ এ দৃশ্য অবাক হয়ে দেখেছেন। গরমও বেড়েছে। ভ্যাপসা গরমে মোটামুটি অতিষ্ঠ রাজধানীবাসী।
এসবের বাইরে যেটুকু আনন্দ তা বিশ্বকাপ ফুটবল ঘিরে। প্রতিবারের মতোই বিশ্বকাপ জ্বরে আক্রান্ত নগরবাসী। প্রথম রাউন্ডের খেলাগুলো দারুণ উপভোগ করেছন তাঁরা। রাতে খেলা দেখে দিনের বেলায় চলছে বিশ্লেষণ। পাড়ায়-মহল্লায়, অফিস-আদালত, ব্যবসা-প্রতিষ্ঠানে প্রধান আলোচনা ফুটবল। বুধবার আবার ছিল আর্জেন্টিনার খেলা। প্রিয় দলের বিজয়ে ভক্তরা দারুণ আনন্দিত। তবে যারা ব্রাজিলের সমর্থক তারা মেসিদের শ্রেষ্ঠত্ব মেনে নিতে এখনও নারাজ! এই নিয়ে বৃহস্পতিবার বিকেলে বাহাস চলছিল টিএসসিতে। নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসাদ্দুজ্জামান আর্জেন্টিনার পক্ষে যুক্তি দিয়ে বলছিলেন, তারা শৈল্পিক ফুটবল খেলে আর মেসি তো শিল্পী। তাঁর প্রতিটি গোলই শিল্পকর্ম। কথা শেষ করার আগেই বিরোধিতা শুরু করে দেন আরিফ। একই বিভাগের এই শিক্ষার্থী বন্ধুকে শৈল্পিক খেলা দেখতে ব্রাজিলের ফুটবলারদের দিকে তাকানোর পরামর্শ দেন। এভাবে বিভিন্ন পাড়া-মহল্লায় চলছে ফুটবল। খুব অনুমান করা যায়, কয়েকদিনের মধ্যে আরও জমে উঠবে আসর।
দু’একদিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে রোজা। চাঁদ দেখা সাপেক্ষে রবি কিংবা সোমবার থেকে রোজা রাখা শুরু করবেন মুমিন মুসলমানরা। ঢাকার ঘরে ঘরে এখন চলছে সে প্রস্তুতি। সেহ্রি ও ইফতারের বিষয় মাথায় রেখে প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিচ্ছে মানুষ। রেস্তরাঁগুলোও ইফতার আইটেম চূড়ান্ত করেছে ইতোমধ্যে। ইফতার পার্টির জন্য বুকিংয়ের বিজ্ঞাপনও চোখে পড়ছে। সবই বলে দিচ্ছে- রমজান আসন্ন।

http://allbanglanewspapers.com/janakantha/
No comments:
Post a Comment