বিজেপির নতুন সভাপতি হচ্ছেন অমিত শাহ
কলকাতা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন, ২০১৪
ভারতের শাসক দল বিজেপির নতুন সভাপতি হচ্ছেন দলের বর্তমান সাধারণ সম্পাদক অমিত শাহ। বুধবার রাতেই বিজেপির মূল নিয়ন্ত্রক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে বৈঠকে অমিতের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। দু-এক দিনের মধ্যেই বিজেপির সভাপতি পদে নরেন্দ্র মোদি-ঘনিষ্ঠ অমিত শাহের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
গুজরাটের দাঙ্গায় অমিত শাহের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় নিু আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। গুজরাট হাইকোর্টেও তিনি একটি মামলায় যথেষ্ট চাপে রয়েছেন। কিন্তু তা সত্ত্বেও উগ্র হিন্দুত্ববাদী অমিত শাহকেই সভাপতি করে মহারাষ্ট্র, ঝাড়খন্ড ও বিহারের মতো গুরুত্বপূর্ণ রাজ্যের ভোটে যেতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
রাজস্থানের চিতোরে সভাপতি পদ নিয়ে দলের শীর্ষস্তরের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আরএসএসপ্রধান মোহন ভাগবত। দলীয় সূত্রের খবর, সেখানেই সভাপতি পদের জন্য অমিত শাহের নাম চূড়ান্ত হয়েছে। অমিত ছাড়াও সভাপতি পদের জন্য হিমাচল প্রদেশের বিজেপির সভাপতি জেপি নাড্ডা, অন্ধ্রপ্রদেশের বিজেপির সভাপতি পি মুরলীধর রাও ও রাজস্থানের ওম মাথুরের নামও উঠেছিল। বিজেপির বর্তমান সভাপতি রাজনাথ সিং। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় নতুন সভাপতি খোঁজা শুরু করে দল। সর্বভারতীয় রাজনীতিতে অমিত শাহের জনপ্রিয়তা ও কাজ দেখে তাকেই দলের সভাপতি করার বিষয়ে চূড়ান্ত করে আরএসএস।
অমিতকে সভাপতি করলে যে বিতর্ক হতে পারে তা মেনে নিয়েছেন বিজেপির নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় নেতারা বলেছেন, ঝুঁকি না নিলে কোনো খেলায় জেতা যায় না। অমিত শাহকে নিয়ে সামান্য হলেও ঝুঁকি রয়েছে, কিন্তু দলের সংখ্যাগরিষ্ঠ নেতা চাইছেন তিনি সভাপতি হোন। আসলে নরেন্দ্র মোদি এখন যা চাইছেন তাই হচ্ছে। নিজের দক্ষিণহস্ত বলে পরিচিত অমিতকে সভাপতি করলে দল ও এমপিদের চালাতে খুবই সুবিধা হবে বলে মনে করছেন নরেন্দ্র মোদি।
আরএসএসের সঙ্গে বুধবার দফায় দফায় বৈঠক করেন বিজেপির বর্তমান সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। লোকসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশে দলের সংগঠকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন অমিত শাহ। উত্তর প্রদেশে ৮০টি লোকসভা আসনের মধ্যে ৭৩টি আসনে জিতেছে বিজেপি। এই জয়ের পেছনে শাহের সাংগঠনিক ক্ষমতা ও অবদানের কথা মনে রেখেই তাকে এবার সভাপতি করার কথা ভাবছে দল। যদিও প্রথম থেকেই এ পদের জন্য অমিত শাহই মোদির একমাত্র পছন্দের ব্যক্তি ছিলেন। রাজনাথের যোগ্য উত্তরসূরি অমিত শাহই হবেন বলে মনে করছে বিজেপির একাংশ।
- See more at: http://www.jugantor.com/last-page/2014/06/27/116048#sthash.lKzLUgwT.dpufগুজরাটের দাঙ্গায় অমিত শাহের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় নিু আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। গুজরাট হাইকোর্টেও তিনি একটি মামলায় যথেষ্ট চাপে রয়েছেন। কিন্তু তা সত্ত্বেও উগ্র হিন্দুত্ববাদী অমিত শাহকেই সভাপতি করে মহারাষ্ট্র, ঝাড়খন্ড ও বিহারের মতো গুরুত্বপূর্ণ রাজ্যের ভোটে যেতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
রাজস্থানের চিতোরে সভাপতি পদ নিয়ে দলের শীর্ষস্তরের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আরএসএসপ্রধান মোহন ভাগবত। দলীয় সূত্রের খবর, সেখানেই সভাপতি পদের জন্য অমিত শাহের নাম চূড়ান্ত হয়েছে। অমিত ছাড়াও সভাপতি পদের জন্য হিমাচল প্রদেশের বিজেপির সভাপতি জেপি নাড্ডা, অন্ধ্রপ্রদেশের বিজেপির সভাপতি পি মুরলীধর রাও ও রাজস্থানের ওম মাথুরের নামও উঠেছিল। বিজেপির বর্তমান সভাপতি রাজনাথ সিং। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় নতুন সভাপতি খোঁজা শুরু করে দল। সর্বভারতীয় রাজনীতিতে অমিত শাহের জনপ্রিয়তা ও কাজ দেখে তাকেই দলের সভাপতি করার বিষয়ে চূড়ান্ত করে আরএসএস।
অমিতকে সভাপতি করলে যে বিতর্ক হতে পারে তা মেনে নিয়েছেন বিজেপির নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় নেতারা বলেছেন, ঝুঁকি না নিলে কোনো খেলায় জেতা যায় না। অমিত শাহকে নিয়ে সামান্য হলেও ঝুঁকি রয়েছে, কিন্তু দলের সংখ্যাগরিষ্ঠ নেতা চাইছেন তিনি সভাপতি হোন। আসলে নরেন্দ্র মোদি এখন যা চাইছেন তাই হচ্ছে। নিজের দক্ষিণহস্ত বলে পরিচিত অমিতকে সভাপতি করলে দল ও এমপিদের চালাতে খুবই সুবিধা হবে বলে মনে করছেন নরেন্দ্র মোদি।
আরএসএসের সঙ্গে বুধবার দফায় দফায় বৈঠক করেন বিজেপির বর্তমান সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। লোকসভা নির্বাচনের আগে উত্তর প্রদেশে দলের সংগঠকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন অমিত শাহ। উত্তর প্রদেশে ৮০টি লোকসভা আসনের মধ্যে ৭৩টি আসনে জিতেছে বিজেপি। এই জয়ের পেছনে শাহের সাংগঠনিক ক্ষমতা ও অবদানের কথা মনে রেখেই তাকে এবার সভাপতি করার কথা ভাবছে দল। যদিও প্রথম থেকেই এ পদের জন্য অমিত শাহই মোদির একমাত্র পছন্দের ব্যক্তি ছিলেন। রাজনাথের যোগ্য উত্তরসূরি অমিত শাহই হবেন বলে মনে করছে বিজেপির একাংশ।
No comments:
Post a Comment