জিহাদীদের বিরুদ্ধে ॥ ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র
জঙ্গীদের অবাধ তৎপরতা ইরাকের বাইরেও বিপদ সৃষ্টি করবে ॥ কেরি
সুন্নী জঙ্গীরা ইরাকের অস্তিত্বের প্রতিই হুমকির সৃষ্টি করেছে বলে সতর্ক করে দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সোমবার বলেছেন যে, বাগদাদ রাজনৈতিক সংস্কারে বিলম্ব করলেও যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। তিনি উল্লেখ করেন যে, বিদ্রোহীদের অবাধে তৎপরতা চালাতে দেয়া হলে ইরাকের বাইরেও বিপদ দেখা দেবে। তবে তিনি জোর দিয়ে বলেন যে, প্রধানমন্ত্রী নূরী আল মালিকির বর্তমান শিয়া নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন যোগাতে ঐ সামরিক পদক্ষেপ নেয়া হবে না। তিনি সব সম্প্রদায়কে নিয়ে যথাশীঘ্র সম্ভব এক নতুন সরকার গঠন করতে ইরাকী নেতাদের প্রতি আহ্বান জানান। কেরি সোমবার কয়েক ঘণ্টার জন্য জরুরীভিত্তিতে বাগদাদ সফর করেন। তখন তিনি প্রধানমন্ত্রী নুরী আল মালিকি এবং গুরুত্বপূর্ণ শিয়া, সুন্নী ও কুর্দি নেতাদের সঙ্গে কথা বলেন।
এদিকে, বাইরে সুন্নী বিদ্রোহীরা বাগদাদের উত্তরে বাইজিস্থ দেশের প্রধান তেল শোধনাগারটি সম্পূর্ণভাবে দখল করেছে বলে জানিয়েছে। শোধনাগারটি কয়েকদিন ধরেই বিদ্রোহীদের হাতে অবরুদ্ধ ছিল এবং তাদের হামলা কয়েকবারই প্রতিহত করা হয়েছিল। খবর বিবিসি, নিউইয়র্ক টাইমস ও অন্যান্য ওয়েবসাইটের।
কেরি বলেন, সুন্নী জঙ্গীরা ইরাকের ভূখ- দখল করে এমন এক হুমকির সৃষ্টি করেছে যে, যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নেয়ার আগে ইরাকী রাজনীতিকদের এক নতুন সরকার গঠনের জন্য অপেক্ষা নাও করতে পারে। এমনকি নতুন সরকার গঠনের আগেও প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নিতে প্রস্তুত। ইসলামিক স্টেট ইন ইরাক এ্যান্ড সিরিয়ার (আইসিস) যোদ্ধাদের প্রতি ইঙ্গিত করে কেরি বলেন, তারা অবশ্যই এক হুমকির সৃষ্টি করেছে। তাদের কোথাও নিরাপদ আস্তানা গড়তে দেয়া যেতে পারে না। তিনি ইরাকী নেতাদের সঙ্গে বৈঠকের পর বাগদাদে সুরক্ষিত মার্কিন দূতাবাসে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন।
তিনি বলেন, সে জন্যই আমি বার বার বলছি, যদি নতুন সরকার গঠন সম্পূর্ণ নাও হয়, তবু প্রেসিডেন্ট প্রয়োজন মনে করলে সামরিক ব্যবস্থা গ্রহণ করা থেকে বিরত থাকবেন না। কেরি এক নতুন বহু সাম্প্রদায়িকতা সরকার গঠনে ইরাকীদের চেষ্টার প্রতি ইঙ্গিত করছিলেন। এ সরকার সংখ্যাগরিষ্ঠ শিয়া এবং সংখ্যালঘু সুন্নী, কুর্দি ও অন্যান্য ক্ষুদ্র সম্প্রদায়ের মধ্যকার গভীর বিভাজন দূর করবে বলে প্রত্যাশা করা হয়।
আমেরিকান কর্মকর্তারা ইরানের সাম্প্রদায়িক সংঘাতে কোন পক্ষ নিচ্ছেন এমনটা দেখাতে চান না। তারা সম্প্রতি জোর দিয়ে বলেন যে, বিভিন্ন সম্প্রদায়ের লোকদের নিয়ে কোন সরকার গঠন করা হলে জঙ্গীদের ওপর বিমান হামলা চালানোসহ ইরাককে সামরিক সহায়তা দেয়া তাদের পক্ষে সহজতর হবে। কেরি সুন্নী বিদ্রোহ রোধ করার একমাত্র উপায় হিসেবে বিভাজন দ্রুত দূর করার আহ্বান জানান। তিনি বলেন, ইরাকী নেতারা আগামী কয়েকদিন ও সপ্তাহের মধ্যে যে সিদ্ধান্ত নেবেন, তার ওপরই দেশটির ভবিষ্যৎ নির্ভর করছে। কেরি বলেন, ইরাকের ভবিষ্যত ইরাকী নেতাদের ঐক্যবদ্ধ হওয়া এবং আইসিসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করার সামর্থ্যরে ওপরই প্রধানত নির্ভর করছে। আইসিস ইরাকের উত্তর ও পশ্চিম অঞ্চলে বিশাল ভূখ- দখল করে রেখেছে।
তিনি বলেন, আগামী সপ্তাহে নয়, আগামী মাসে নয়, বরং এখনই যত দ্রুত সম্ভব সত্যিকার অর্থে সবাইকে নিয়ে একটি সরকার গঠন করা ইরাকী নেতাদের জন্য অপরিহার্য।
সুন্নী যোদ্ধারা সিরিয়ার সংলগ্ন ইরানের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত রেখা মুছে দিয়েছে এবং জর্দান সংলগ্ন সীমান্তবর্তী ভূখণ্ডও দখল করেছে।
বিদ্রোহীরা জানায়, ইরাকের সালাহউদ্দিন প্রদেশে অবস্থিত বাইজি তেল শোধনাগারটি পরিচালনার জন্য স্থানীয় উপজাতিগুলোর কাছে হস্তান্তর করা হবে। এ কমপ্লেক্সটি ইরাকের পরিশোধিত জ্বালানির এক-তৃতীয়াংশ সরবরাহ করে থাকে এবং যুদ্ধ শুরু হওয়ার পেট্রোলের রেশনিং চালু হয়েছে।
বিবিসির সংবাদদাতা জিম মুইর বলেন, যদি বিদ্রোহীরা তাদের দখল করা এলাকা নিয়ন্ত্রণে রাখতে চায় এবং মসুলে জ্বালানি সরবরাহ করতে চায়, তা হলে তাদের জন্য তেল শোধনানাগার দু’টি দখল করা অপরিহার্য। বাগদাদ অভিমুখেও অগ্রাভিযান চলবে বলে বিদ্রোহীদের এক মুখপাত্র জানান।

No comments:
Post a Comment