Tuesday, June 24, 2014

রাজাকার লতিফকে আজ সেফহোমে জিজ্ঞাসাবাদ যুদ্ধাপরাধী বিচার

রাজাকার লতিফকে আজ সেফহোমে জিজ্ঞাসাবাদ
যুদ্ধাপরাধী বিচার
স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক মন্ত্রী সৈয়দ মোঃ কায়সারের বিরুদ্ধে প্রসিকিউশনের শেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগমের সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১ জুলাই পুনর্নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার এ আদেশ প্রদান করেছেন। ট্রাইব্যুনালে অন্য দু’সদস্য ছিলেন বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোঃ শাহিনুর ইসলাম। অন্যদিকে একই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সুবহানের বিরুদ্ধে প্রসিকিউশনের ১৬তম সাক্ষীর জবানবন্দীর জন্য দিন নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি গ্রেফতারকৃত বাগেরহাটের রাজাকার আব্দুল লতিফ তালুকদারকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আজ ধানম-ির তদন্ত সংস্থার সেফ হোমে নেয়া হবে।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক মন্ত্রী সৈয়দ মোঃ কায়সারের বিরুদ্ধে প্রসিকিউশনের শেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগমের সাক্ষ্যগ্রহণ ১ জুলাই গ্রহণ করার জন্য দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে সৈয়দ মোঃ কায়সারের বিরুদ্ধে ৩১ জন সাক্ষী তাঁদের জবানবন্দী প্রদান করেছেন।
আব্দুল লতিফ তালুকদার ॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত বাগেরহাটের রাজাকার আব্দুল লতিফ তালুকদারকে আজ ধানমণ্ডির তদন্ত সংস্থার সেফহোমে নিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন। তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় তাঁর আইনজীবী ও কারাকর্তৃপক্ষের একজন চিকিৎসক উপস্থিত থাকবেন।
১৮ জুন আব্দুল লতিফ তালুকদারকে একদিনের জন্য সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে এ অনুমোদন দেন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন। আব্দুল লতিফ হাওলাদারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মেজর (অব) সারোয়ার হোসেন।
http://allbanglanewspapers.com/janakantha/

No comments:

Post a Comment