শেখ হাসিনা সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র
এখনও সংলাপ চায় মার্কিন পররাষ্ট্র দফতর
স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি। যুক্তরাষ্ট্র জানিয়েছে নতুন করে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সকল রাজনৈতিক দলকে নিয়ে সংলাপে বসতে হবে। বাংলাদেশে নতুন নির্বাচন কিভাবে হবে, সেটা রাজনৈতিক দলগুলোকেই ঠিক করতে হবে। সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মেরি হার্ফ এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানিয়েছেন।
৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বিএনপির পক্ষ থেকে বয়কট করা হয়। এই নির্বাচনের পরে মার্কিন যুক্তরাষ্ট্র সকল রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের মাধ্যমে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের জন্য আহ্বান জানায়। এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাবের কোন পরিবর্তন হয়েছে কিনা মেরি হার্ফের কাছে জানতে চাওয়া হয়। এ প্রশ্নের উত্তরে মেরি হার্ফ জানান, ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের কোন পরিবর্তন হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সোমবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মেরি হার্ফ জানান, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীনিশা দেশাই সম্প্রতি বাংলাদেশ নিয়ে যে মন্তব্য করেছেন, আমি সেটাই আবারও উল্লেখ করতে চাই। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দলের মধ্যে সংলাপের আহ্বান জানাই। এটাই বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার পথ। এ বিষয়ে আমাদের কোন অবস্থানের কোন পরিবর্তন হয়নি।
যে কোন সময়ে বাংলাদেশে নির্বাচন হতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে মেরি হার্ফ বলেন, আমি এ বিষয়ে কোন মন্তব্য করতে চাই না। আমি শুধু বলতে চাই, সব রাজনৈতিক দলকে সংলাপ করা প্রয়োজন। সংলাপের মাধ্যমেই নির্বাচনের বিষয়ে সব রাজনৈতিক দল সম্মিলিত সিদ্ধান্ত নেবে।
এর আগে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মেরি হার্ফ সাংবাদিকদের জানিয়েছিলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে গঠিত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র। নির্বাচন নিয়ে হতাশা থাকলেও শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কার্যক্রম অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব, একই সঙ্গে নির্বাচন নিয়ে আমাদের উদ্বেগের বিষয়টিও পরিষ্কার জানিয়ে রাখছি। উল্লেখ্য, নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের বর্জনের মধ্যে দিয়ে ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয়, যাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয়বার সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র সব রাজনৈতিক দলকে নিয়ে সংলাপের মাধ্যমে পুনরায় নির্বাচনের জন্য আহ্বান জানায়।

http://allbanglanewspapers.com/janakantha/
No comments:
Post a Comment