Thursday, June 26, 2014

মুন্সীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

মুন্সীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ১৫
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন, ২০১৪

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলার গনাইসার গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকগোষ্ঠীর মধ্যে বুধবার রাতে এক সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে টেঁটাবিদ্ধ হন ২ জন। টেঁটাবিদ্ধ আশিক মোল্লা ও সিরাজ হোসেনকে ঢাক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে টঙ্গীবাড়ী থানার সাব-ইন্সপেক্টর কামাল হোসেনও আহত হন। এ ঘটনায় পুলিশ সাইফুল চোকদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
জানা গেছে, ব্রাজিল সমর্থকগোষ্ঠী ১৫ দিন আগে রাস্তার ওপরে ব্রাজিলের পতাকা দিয়ে একটি গেট তৈরি করলে আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী তার সামনে আরেকটি গেট নির্মাণ করার উদ্যোগ নেয়। এ নিয়ে এই দু’গ্র“পের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার রাতে এ নিয়ে দুটি গ্র“প ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আর্জেটিনা সমর্থকগোষ্ঠীর আশিক মোল্লা (১৫), সিরাজ হোসেন (৩০), মিলন (২০), বিপ্লব চোকদার (২৫) ব্রাজিল সমর্থকগোষ্ঠীর নিছার (১৮), ইতি বেগম (৩৮), বিপ্লবসহ (২৫) কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় আশিক মোল্লার মা আয়েশা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছে।
- See more at: http://www.jugantor.com/last-page/2014/06/27/116046#sthash.gNidGqZV.dpuf

No comments:

Post a Comment