Thursday, June 26, 2014

ইরানে স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিষিদ্ধ

ইরানে স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিষিদ্ধ
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ২৭ জুন, ২০১৪
ইরানি আইনপ্রণেতারা দেশটিতে জন্মনিয়ন্ত্রণ সার্জারি নিষিদ্ধ করে বুধবার একটি বিল পাস করেছে। দেশটিতে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের কারণে জনসংখ্যা কমে যাওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। ২০৭ জন আইনপ্রণেতার মধ্যে ১০৬ জন বিলটির পক্ষে ভোট দেয়।
আধা-সরকারি সংবাদমাধ্যম ইসনা জানায়, এখন থেকে কেউ ভ্যাসেকটমি কিংবা টিউবাল লাইগেশনের মাধ্যমে বন্ধ্যাকরণ সার্জারি করলে তাকে এ আইন বলে দুই থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হবে।
বিলটির বিরোধীরা সতর্ক করে বলেন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিষিদ্ধ করার কারণে ইরানিরা গোপনে সার্জারি করাতে চাইবে, যেটা তাদের জন্য বিপজ্জনক হতে পারে।
তারা বলছেন, বিলটি আইনে পরিণত হওয়ার আগে এটা সংবিধান বিশেষজ্ঞদের দ্বারা আরও বিস্তারিত যাচাই হওয়া দরকার। গত বছর ইরানে কমপক্ষে ১ লাখ লোক জন্মনিয়ন্ত্রণ সার্জারি করায়।
- See more at: http://www.jugantor.com/ten-horizon/2014/06/27/116064#sthash.AejQ9VEE.dpuf

No comments:

Post a Comment