Thursday, June 26, 2014

প্রেসিডেন্ট হতে হিলারির সবচেয়ে বড় বাধা স্বাস্থ্য

প্রেসিডেন্ট হতে হিলারির সবচেয়ে বড় বাধা স্বাস্থ্য
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ২৭ জুন, ২০১৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হিলারির সবচেয়ে বড় বাধা তার স্বাস্থ্য। সাবেক ফার্স্টলেডি ও আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রক্ত, হৃদপিণ্ড ও থাইরয়েড গ্রন্থির সমস্যাসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। প্রকাশিতব্য একটি বইয়ে এ দাবি করা হয়েছে। চলতি সপ্তাহে বইটি প্রকাশ হতে পারে।
তার শারীরিক অবস্থা যদি এমনই হয়, যেমনটা এড ক্লেইন তার প্রকাশিতব্য বই ব্লাড ফুয়েড-এ দাবি করেছেন, তবে এটি হবে হিলারির ২০১৬ সালের প্রেসিডেন্ট দৌড়ে এগোনোর ক্ষেত্রে বড় ধরনের ধাক্কা। চলতি বছরের অক্টোবরে ৬৭ বছরে পা দেবেন হিলারি। ২০১৬ সালে তার বয়স হবে ৬৯। সে সময় এ স্বাস্থ্য নিয়ে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নামলে তাকে অনেক বিতর্কের মুখোমুখি হতে হবে। এসব সত্ত্বেও ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে তাকে নমিনশনের অন্যতম যোগ্য দাবিদার মনে করা হচ্ছে। ওই বইয়ে বলা হয়েছে, হিলারির অস্বাভাবিক হৃদস্পন্দনের পাশাপাশি থাইরয়েড গ্রন্থিতে সমস্যা আছে। হৃদপিণ্ডের ব্লাবের সমস্যার কথাও উল্লেখ রয়েছে, যা দূর করতে অস্ত্রোপচারের প্রয়োজন পড়তে পারে। রয়েছে মূর্ছা যাওয়ার প্রবণতা।
বইটিতে উল্লেখ করা হয়, পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় তার দুর্বল কিছু কাজ ছিল। এগুলো তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

No comments:

Post a Comment