সোনিয়া-রাহুলকে আদালতে তলব
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ২৭ জুন, ২০১৪
ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ও তার ছেলে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। বৃহস্পতিবার দিল্লির মহানগর হাকিম গোমতি মানুচা এ আদেশ দেন। টাইমস অব ইন্ডিয়া জানায়, সমনে আগামী ৭ আগস্টের মধ্যে তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।
সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া ন্যাশনাল হেরাল্ড নামের একটি পত্রিকার সম্পদ আত্মসাতের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামী তাদের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।
প্রসঙ্গত, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ১৯৩৮ সালে ‘ন্যাশনাল হেরাল্ড’ প্রকাশ করেন। কিন্তু ২০০৮ সালে পত্রিকাটি বন্ধ করে দেয়া হয়। টাইমস অব ইন্ডিয়া।
No comments:
Post a Comment