Wednesday, June 25, 2014

তিস্তার জল দিতে মমতার পরামর্শ নিলেন সুষমা

তিস্তার জল দিতে মমতার পরামর্শ নিলেন সুষমা
অনলাইন ডেস্ক, ২৫ জুন:
প্রকাশ : ২৫ জুন, ২০১৪

প্রথম বাংলাদেশ সফরের আগে তাৎপর্যপূর্ণভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে ফোনালাপ করে নিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ৷ বুধবার দুপুরের দিকে মমতাকে ফোন করেন সুষমা স্বরাজ। সরকার গঠনের পর প্রথম একক বিদেশ সফর হিসেবে বুধবারই তিনদিনের সফরে বাংলাদেশে আসছেন সুষমা৷ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন তিনি৷
বাংলাদেশ সফরের আগের মুহূর্তে সাউথ ব্লক থেকে মমতাকে ফোন যথেষ্টই তাৎপর্যপূর্ণ৷ কারণ, পূর্বতন সরকার বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি বণ্টন চুক্তি সেরে ফেলতে চাইলেও, শেষ মুহূর্তে মমতা বেঁকে বসায় তা ভেস্তে যায়৷ তিস্তা চুক্তির বিরোধিতায় সেবার তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বাংলাদেশ সফরেও যাননি মমতা৷
ভারতে নতুন সরকার ক্ষমতায় এসেছে৷ তিস্তা চুক্তি, স্থল সীমান্ত চুক্তি-সহ একাধিক ইস্যুতে সমাধানের আশায় রয়েছে শেখ হাসিনা সরকার৷ বাংলাদেশ সরকারকে কোনও কথা দেয়ার আগে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান অবস্থান জানতে চেয়েই এদিন তাকে ফোন করেন সুষমা৷ তবে তিস্তা চুক্তি নিয়ে মমতা আগের অবস্থানেই আছে বলে জানা গেছে।
সূত্রের খবর, ফোনালাপে তিস্তা নিয়ে তাঁর অবস্থান যে একচুলও বদল হয়নি তা স্পষ্ট করে দিয়েছেন মমতা৷ বাংলার মানুষের স্বার্থে আঘাত হানে এমন কোনও সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকার জন্য সুষমাকে অনুরোধও করেছেন তিনি৷
সাউথ ব্লক সূত্রে জানা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সুষমা বেআইনি অনুপ্রবেশ ও বাজার খোলা নিয়ে কথা বলবেন৷ আবার শেখ হাসিনা তিস্তা জল বণ্টন ও স্থল সীমান্ত চুক্তিগুলি নিয়ে কথা বলবেন৷ তাই আটঘাট বেধেই তৈরি হয়েছেন তিনি৷ তবে মমতা কোনও আশার বাণী না শোনানোয়, তিস্তা ইস্যুর জল আরও বেশ কিছুটা গড়াবে তেমনটাই মত ওয়াকিবহাল মহলের৷
- See more at: http://www.jugantor.com/current-news/2014/06/25/115435#sthash.SfH4CvQo.dpuf

No comments:

Post a Comment