Wednesday, June 25, 2014

রমজানে বেগুন-কাঁচামরিচসহ ৫ পণ্যের রফতানি বন্ধ

রমজানে বেগুন-কাঁচামরিচসহ ৫ পণ্যের রফতানি বন্ধ
ঢাকা, ২৫ জুন:
প্রকাশ : ২৫ জুন, ২০১৪

পবিত্র রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে বেগুন-কাঁচামরিচসহ পাঁচটি নিত্যপণ্য রফতানি বন্ধ ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে বেগুন, শসা, কাঁচামরিচ, ধনেপাতা ও লেবু রফতানি নিষিদ্ধ করা হয়েছে। রমজানে এসব নিত্যপণ্যের সংকট না থাকায় বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করেন তিনি।
ঈদের পর এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সঙ্গে তার বৈঠক হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন, পণ্য মূল্য বাড়াবে না। তিনি জানান, টিসিবির মজুদ ভালোই আছে। তবে আকস্মিকভাবে ভারত পেঁয়াজের দাম বাড়িয়েছে। তাই মিয়ানমার ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করা হবে। পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে থাকা ফরমালিন আইনের খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ে এসেছে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, এই খসড়ায় স্বাক্ষর করেছি। আজই এটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেয়া হবে। চলতি সংসদ অধিবেশনে আইনটি সংসদে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
- See more at: http://www.jugantor.com/current-news/2014/06/25/115425#sthash.WvJdIJFx.dpuf

No comments:

Post a Comment