Tuesday, June 24, 2014

রাজনীতিতে আসছেন না মিশেল ওবামা

রাজনীতিতে আসছেন না মিশেল ওবামা
হোয়াইট হাউস ত্যাগের পর রাজনীতিতে প্রবেশ করবেন না মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা। তাঁর স্বামী প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার পর তিনি তাঁর পূর্বসূরি হিলারি ক্লিনটনের পদাঙ্ক অনুসরণ এবং সিনেট সদস্যের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে যে গুজব রয়েছে তা বাতিল করে দিয়ে সোমবার এ মন্তব্য করেন তিনি। পরিবার সহায়ক কর্মস্থান নীতি উন্নয়ন বিষয়ক এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়, তাঁর পরবর্তী উদ্যোগ রাজনীতি সংক্রান্ত হবে কিনা। উত্তরে মিশেল এবিসির সংবাদ পাঠক রবিন রবার্টসকে বলেন, না, তা রাজনৈতিক হবে না। অবশ্যই না। তা হবে সেবাভিত্তিক। মিশেল ভবিষ্যতে মার্কিন সিনেটে প্রার্থী হওয়ার চিন্তা করছেন বলে সম্প্রতি যে জল্পনা-কল্পনা চলছে তা বন্ধ করার জন্য তিনি এখন মন্তব্য করে থাকতে পারেন। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামার মেয়াদ ২০১৭-এর প্রথম দিকে শেষ হচ্ছে।
সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন মার্কিন সিনেটে প্রথমবারের মতো নির্বাচিত হন ২০০০ সালে। -টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার পেলেন এ্যাসাঞ্জ
বছরের সেরা অনুসন্ধানী সাংবাদিকতার জন্য কাজাখস্তানের সাংবাদিকদের একটি প্রতিষ্ঠান উইকিলিকস ওয়েবসাইডের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জকে পুরস্কৃত করেছে। মঙ্গলবার উইকিলিকস প্রেস এক বার্তায় এ তথ্য জানিয়েছে। খবর ওয়েবসাইট।
২০১৪ সালের সেরা অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ইউনিয়ন অব জার্নালিস্ট অব কাজাখস্তান এ্যাসাঞ্জকে এ স্বীকৃতি দেয়। একইসঙ্গে কাজাখস্তানের আরও কয়েকজন সাংবাদিক এ পুরস্কার পেয়েছেন।
মার্কিন গোপন নথি ফাঁস করে ঝড় তোলা সাংবাদিক জুলিয়ান এ্যাসাঞ্জ ২০১২ সালের ১৯ জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে অন্তরীণ আছেন।

No comments:

Post a Comment