রেল ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বামদের নিয়ে আন্দোলনে তৃণমূল
শুভদীপ বকসী, কলকাতা থেকে ॥ রেলভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস। সপ্তাহজুড়ে প্রতিবাদ কর্মসূচীর কথা ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে। সোমবার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রের কাছে একটি প্রতিবাদলিপি পাঠানো হচ্ছে। তিনি জানান, সেই প্রতিবাদলিপিতে স্বাক্ষর করছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, আনিসুর রহমান প্রমুখও।প্রসঙ্গত, এ দিন বিধানসভায় শাসক দল রেল ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মুলতবি প্রস্তাব আনলে তা সমর্থন করে বিরোধী দল। পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, ‘মানুষ বিপুল ভোটে মমতা ব্যানার্জীকে জয়ী করেছেন, মমতা ব্যানার্জী সেই মানুষের স্বার্থে লড়ছেন।’ আন্দোলনের প্রথম দিন সোমবার কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কয়ার থেকে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত প্রতিবাদ-মিছিল করে তৃণমূল কংগ্রেস। এ দিন দুপুর ২টা থেকে ওই মিছিল এসএন ব্যানার্জী রোড, ধর্মতলা হয়ে গান্ধীমূর্তির পাদদেশের দিকে যায়। মিছিলে উপস্থিত ছিলেন দলের সমস্ত সাংসদ ও বিধায়ক। তৃণমূলের ছাত্র সংগঠনের নেতা ও কর্মীরাও মিছিলে সামিল হন। রেলভাড়া বৃদ্ধির প্রতিবাদে এক সপ্তাহব্যাপী চলবে তৃণমূলের এ আন্দোলন। মঙ্গলবার সাংসদ অভিষেক ব্যানার্জীর নেতৃত্বে যাদবপুর থেকে তৃণমূল যুবার একটি মিছিল হাজরায় গিয়ে শেষ হয়।
পাকিস্তানী হামলার সমুচিত জবাব দেব ॥ কাবুল
আফগানিস্তান সীমান্ত পেরিয়ে পাকিস্তানী বাহিনীর চালানো এক হামলার পাল্টা জবাব দেয়ার কথা ভাবছে। এ হামলায় তিন আফগান সৈন্য এবং আট বেসামরিক ব্যক্তি নিহত হয়।
সোমবার আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একথা বলা হয়। যখন পাকিস্তান জঙ্গীদের সীমান্তের ওপারে আফগান ভূখণ্ডে পালিয়ে যাওয়া বন্ধ করার জন্য সীমান্ত নিরাপত্তা জোরদার করতে আফগানিস্তানের সাহায্য চাচ্ছে, তখন পাকিস্তানী সৈন্যদের বিরুদ্ধে ঐ অভিযোগ ওঠল। ঐ মন্ত্রণালয় থেকে দাবি করা হয় যে, কুনার প্রদেশে পাকিস্তানী বাহিনীর এক সাম্প্রতিক হামলায় আফগান ন্যাশনাল আর্মির অন্তত তিন সৈন্য নিহত হয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ শাকিব মুস্তাগনি তার সাপ্তাহিক ব্রিফিংয়ে অভিযোগ করেন যে, দু’দিন আগে বেসামরিক পোশাকে পাকিস্তানী বাহিনী দানগাম জেলায় ঐ হামলা চালায়। খবর এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের।

No comments:
Post a Comment