Wednesday, April 2, 2014

সংবাদমাধ্যমের তিন কর্মী প্রহূত

সংবাদমাধ্যমের তিন কর্মী প্রহূত

এই সময়, আসানসোল: মোবাইলে এক মহিলা বাসযাত্রীর ছবি তোলাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল বেনাচিতি বাসস্ট্যান্ড৷ বাস ইউনিয়নের নেতাকর্মীদের হাতে প্রহূত হলেন তিন সংবাদমাধ্যমের কর্মী৷ 

বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ মিনিবাসটি দুর্গাপুর থেকে বেনাচিতির দিকে যাচ্ছিল৷ বাসচালক এক মহিলা যাত্রীর ছবি মোবাইলে তুলতে শুরু করেন বলে অভিযোগ৷ ওই মহিলা একটি সংবাদপত্রের কর্মী৷ তিনি প্রতিবাদ করলে বাসচালকের সঙ্গে তাঁর বচসা বেঁধে যায়৷ ওই মহিলা বাসচালকের হাত থেকে মোবাইলটি কেড়ে নেন৷ দেখা যায়, শুধু ওই মহিলাই নয়, আরও অনেক মহিলা বাসযাত্রীর ছবি তুলে রেখেছেন ওই বাসচালক৷ মহিলার চিত্‍কারে বাসের কয়েক জন যাত্রী উঠে এসে বাসচালককে চড়-থাপ্পর মারে৷ ইতিমধ্যে বাসটি বেনাচিতি বাস স্ট্যান্ডে এসে পৌঁছয়৷ ওই মহিলা তাঁর সহকর্মীদের ফোনে সব জানান৷ খবর পেয়ে বেনাচিতি বাসস্ট্যান্ডে এসে পৌঁছন সাংবাদিকরা৷ বেনাচিতি বাসস্ট্যান্ডের কাছেই বাসকর্মীদের ইউনিয়ন অফিস৷ ইউনিয়নের কর্মীরা খবর পেয়ে লাঠি, মদের ভাঙা বোতল নিয়ে তেড়ে আসেন৷ দু'পক্ষে ঝামেলা বেঁধে যায়৷ ইউনিয়ন কর্মীরা এক সাংবাদিক ও তাঁর সঙ্গে থাকা দু'জন আলোকচিত্রীকে মারধর করে৷ খবর পেয়ে ভিড় করেন অন্য সংবাদমাধ্যমের কর্মীরাও৷ পুলিশ পৌঁছয় এলাকায়৷ অর্পণ চক্রবর্তী, দেবাশিস পান্ডে ও বিপ্লব কুমার নামে ওই তিন সংবাদমাধ্যমের কর্মীকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ 

ওই বাসচালককে আটক করা হয়েছে৷ ইউনিয়নের নেতাদের গ্রেপ্তারের দাবিতে এজন ফাঁড়িতে বিক্ষোভ দেখান সাংবাদিকরা৷

No comments:

Post a Comment