Wednesday, April 2, 2014

রঘুর সবুজ সিগন্যালে নতুন ২৫ ব্যাঙ্ক

রঘুর সবুজ সিগন্যালে নতুন ২৫ ব্যাঙ্ক

RBI
এই সময়: নির্বাচন কমিশনের সম্মতি পাওয়ার পরেই নীতিগত ভাবে দু'টি প্রতিষ্ঠানকে ব্যাঙ্ক লাইসেন্স দেওয়ার কথা ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক৷ এগুলি হল কলকাতার বন্ধন ফিনান্সিয়াল সার্ভিসেস ও মুম্বইয়ের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল কর্পোরেশন (আইডিএফসি)৷ বন্ধন ভারতের চতুর্থ বৃহত্তম মাইক্রোফিনান্স সংস্থা৷

ব্যাঙ্ক লাইসেন্সের জন্য প্রথমে ২৭টি সংস্থা আবেদন করলেও, পরে টাটা সন্স ও ভিডিওকন গ্রুপ আবেদন প্রত্যাহার করে নেয়৷ প্রাথমিক দৌড়ে অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপ, আদিত্য বিড়লা গ্রুপ, বাজাজ গোষ্ঠীর মতো প্রতিষ্ঠানকে পিছনে ফেলে রিজার্ভ ব্যাঙ্কের হাই লেভেল অ্যাডভাইজরি কমিটি (এইচএলএসই) প্রথম দফায় নীতিগত সায় সায় দিল চন্দ্রশেখর ঘোষের প্রতিষ্ঠান বন্ধন ফিনান্সিয়ালকে৷ লাইসেন্স পাওয়ার ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে এই সময়কে চন্দ্রশেখর ঘোষ বলেন, 'স্বপ্নপূরণ সবে শুরু হল৷ এবার আমরা গরিব মানুষেকে পুরোমাত্রায় ব্যাঙ্ক পরিষেবা দিতে পারব৷' তিনি জানিয়েছেন, নতুন ব্যাঙ্কে সব ধরনের পরিষেবাই পাওয়া যাবে৷

রিজার্ভ ব্যাঙ্কের নীতিগত সায় রয়েছে আইডিএফসি-তেও৷ প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাজীব লাল বলেন, 'আমরা কঠিন পরিশ্রমের জন্য প্রস্ত্তত, সেই পরিশ্রম এখন শুরু হয়ে গেল৷ আমরা ইউভার্সাল ব্যাঙ্ক লাইসেন্সের জন্য আবেদন করেছিলাম এবং আমরা ইউনিভার্সাল ব্যাঙ্ক হতে চলেছি৷' যদিও নীতিগত সায় দেওয়ার সময় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, 'যতক্ষণ না নিয়মিত লাইসেন্স দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক ব্যবসা শুরু করতে পারবে না সংস্থাগুলি৷' রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী লাইসেন্স পাওয়ার ১৮ মাসের মধ্যেই ব্যাঙ্ক খুলতে হবে সংস্থাগুলিকে, ২৫ শতাংশ শাখা খুলতে হবে ব্যাঙ্ক নেই এমন গ্রামে৷

No comments:

Post a Comment