Wednesday, April 2, 2014

আযান দেয়ার সময় হামলার শিকার মুয়াজ্জিন

আযান দেয়ার সময় হামলার শিকার মুয়াজ্জিন

গাংনী উপজেলার বাঁশবাড়িয়া-কলোনীপাড়া গ্রামে মসজিদে আযান দেয়ার সময় আব্দুল ওহাব (৪৫) নামের এক মুয়াজ্জিন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তিনি কলোনীপাড়া আহলে হাদিস জামে মসজিদের মুয়াজ্জিন ও একই গ্রামের মৃত ওমর খলিফার ছেলে। বুধবার ফজরের আযান দেওয়ার সময় সন্ত্রাসী তাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। কলোনীপাড়া  গ্রামের গোলাম হোসেন জানান, আব্দুল ওহাব মসজিদে আযান দিচ্ছিলেন, হঠাৎ ৪-৫ জনের একদল সন্ত্রাসী এসে পিছন থেকে লোহার রড দিয়ে তাকে বেধরক পিটাতে থাকে। তার চিৎকারে  গ্রামবাসীরা এগিয়ে আসার আগেই সন্ত্রাসী পালিয়ে যায়। পরে তার প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে  ভর্তি করে। এ সময় তার অবস্থার অবনতি হলে, দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, ঘটনাটি কারা ঘটিয়েছে সে ব্যাপারে মুখ খোলেনি আহতের পরিবার।

http://mzamin.com/details.php?mzamin=MTc1MTg=&s=MQ==
__._,_.___

No comments:

Post a Comment