Wednesday, April 2, 2014

পাড়ুইকাণ্ডে সিটের ভূমিকা নিয়ে ক্ষোভ বিচারপতির

পাড়ুইকাণ্ডে সিটের ভূমিকা নিয়ে ক্ষোভ বিচারপতির

sagar ghosh murder case
এই সময় ডিজিটাল ডেস্ক: পাড়ুইকাণ্ড নিয়ে ধাক্কা খেল রাজ্য। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বীরভূম জেলার পাড়ুইয়ে সাগর ঘোষ হত্যা মামলার শুনানি ছিল। এদিন পাড়ুইকাণ্ডের তদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এর আগেও সাগর ঘোষ হত্যা মামলার রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল আদালত। এদিনও তার ব্যতিক্রম হয়নি। এদিন এই মামলায় সিবিআই তদন্তের আভাস দিয়েছেন বিচারপতি।

ডিজি, আইজির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এদিন শুনানি চলাকালীন, ডিজি ও আইজির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সোমবারের মধ্যে ফের রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে রাজ্যকে। বিচারপতি দীপঙ্কর দত্তের মন্তব্য, সোমবারের মধ্যে রিপোর্ট না পেলে অন্য চিন্তাভাবনা করতে হবে।

No comments:

Post a Comment