Wednesday, April 2, 2014

নমো গুন্ডা-কুকুরের বাচ্চার বড় ভাই, মন্তব্য বেনী-আজমের

নমো গুন্ডা-কুকুরের বাচ্চার বড় ভাই, মন্তব্য বেনী-আজমের
beni
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের অশালীন ভাষার ব্যবহার রাজনীতিতে। এবার কংগ্রেস প্রার্থী বেনী প্রসাদ ভার্মা এবং উত্তর প্রদেশের ক্যাবিনেট মন্ত্রী আজম খান বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন। নমো-কে আরএসএসের গুন্ডা বলে তোপ দেগেছেন বেনী প্রসাদ ভার্মা। অন্য দিকে আজম খান মোদীকে কুকুরের বাচ্চার বড় ভাই বলে সম্বোধন করেছেন।

মঙ্গলবার গোন্ডাতে এক সভায় বেনী প্রসাদ ভার্মা বলেছেন, 'আরএসএস এবং বিজেপি-র জন্যই মহাত্মা গান্ধীর হত্যা হয়েছে। মোদী আরএসএস-এর গুন্ডা এবং রাজনাথ সিং তাঁর দাস।' উল্লেখ্য সে দিনই বেনী প্রসাদ বলেছিলেন যে, বিজেপি পুরোপুরি নমো-র নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেছিলেন, 'বিজেপি নিজের প্রবীণ নেতাদের অপমান করছে। আরএসএস এবং বিজেপি মোদীর কাছে বিক্রি হয়ে গিয়েছে।'

৩১ মার্চ উত্তর প্রদেশের ফৈজাবাদে এক সভায় নমো-কে আক্রমণ করেন আজম খান। সে সময় তিনি বলেন, 'মোদী মুসলমানদের কুকুরের বাচ্চা মনে করেন, যারা গাড়ির চাকায় চাপা পড়ে যায়।'

এমনকি বিজেপিতে সামিল হওয়ার পরই বহিষ্কৃত নেতা সাবির আলির বিরুদ্ধেও আক্রমণ শানান। বলেন, 'সাবির আলি নিজেকে বিক্রি করে বিজেপি-তে সামিল হয়েছিলেন। কিন্তু বিজেপি তাঁকে ফুটবল বানিয়ে এমন কিক মেরেছে, যা তাঁকে কুকুরের বাচ্চা বানিয়ে দিয়েছে।'

No comments:

Post a Comment