যশোরে ৭০ হাজার যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার
যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া সীমান্ত থেকে ৬৯ হাজার ৯২০টি যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব ট্যাবলেট উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গাতিপাড়া গ্রামের বাঁশবাগানে কার্টনে ভরে গাছের ডালপালা দিয়ে ট্যাবলেটগুলো ঢেকে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে ওই ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। ট্যাবলেটের ভেতর থেকে ১০ হাজার ক্যানুলারও (স্যালাইনের পাইপ) উদ্ধার করা হয়।
খুলনা ২৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, চোরাই পথে ভারত থেকে যৌন উত্তেজক ট্যাবলেট ও ক্যানুলারগুলো আনা হয়। পরে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়। ট্যাবলেট ও ক্যানুলার উদ্ধারের ঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধার হওয়া মালামালের দাম এক কোটি ৮৮ লাখ ৫৬ হাজার টাকা।

No comments:
Post a Comment