ঢাকার নাম ‘মুজিব নগর’ করার দাবি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ঢাকার নাম পরিবর্তন করে ‘মুজিবনগর’ করার দাবি জানানো হয়েছে।রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।ন্যাপ ভাসানী, জাতীয় গণতান্ত্রিক লীগ ও কাজী আরেফ ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী বলেন, ‘বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সংগ্রামের বিনিময়েই এ দেশের সৃষ্টি হয়েছে। সুতরাং তার নামেই বাংলাদেশের রাজধানীর নামকরণ করা উচিৎ। আমরা এ সরকারের প্রধানকে রাজধানী ঢাকার নাম পরিবর্তন করে ‘মুজিবনগর’ করার আহ্বান জানাচ্ছি।’
No comments:
Post a Comment