Saturday, August 2, 2014

ভারতে ধ্বংসস্তূপ থেকে ৬৬টি মৃতদেহ উদ্ধার

ভারতে ধ্বংসস্তূপ থেকে ৬৬টি মৃতদেহ উদ্ধার

বিবিসি
ভূমিধসের পর বিধ্বস্ত বাড়ি-ঘরের মাঝে একজন গ্রামবাসী। ভারতের মহারাষ্ট্র রাজ্যে উদ্ধারকারীরা ভূমিধসে বিধ্বস্ত মালিনা গ্রামের ধ্বংসস্তূপ থেকে ৬৬টি মৃতদেহ উদ্ধার করেছে।

ভূমিধসে প্রায় পুরো গ্রামটি চাপা পড়ে, ধ্বংসস্তূপের নিচে অন্তত দেড়শো মানুষ এখনো আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা আটজনকে জীবিত উদ্ধার করেছে, যার মধ্যে একটি তিন মাসের শিশু রয়েছে। তবে আরো জীবিত লোকজনকে উদ্ধারের আশা এখন ক্ষীণ বলে কর্মকর্তারা ধারণা করছেন। ঘটনাস্থলে ঢোকার পথ দুর্গম এবং চাপা পড়া মানুষদের কাছে পৌঁছানো কঠিন হচ্ছে। জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর ইন্সপেক্টর জেনারেল সদ্বীপ রায় এ কথা বলেন। প্রবল বৃষ্টি ও খারাপ রাস্তাঘাটের কারণে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দশের ঘটনাস্থলে পৌঁছাতে বেশ সময় লাগে।

মহারাষ্ট্রের পুনে শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে আম্বেগাঁও তালুকা বা ব্লক, সেখানেই পাহাড়ের কোল ঘেঁষে মালিন গ্রাম। গত কয়েকদিন ধরেই ওই অঞ্চলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর তার জেরে বুধবার সকালে একটা আস্ত পাহাড়ি টিলাই আচমকা ধসে পড়ে নিচের মালিন গ্রামে, পাহাড়ের পাদদেশে বাড়িগুলোতে বহু মানুষ তার নিচে চাপা পড়েন।

No comments:

Post a Comment