তিস্তার পানি বণ্টন ও স্থল সীমান্ত চুক্তিতে গুরুত্ব দেয়া হবে
আজ আসছেন সুষমা স্বরাজ
স্টাফ রিপোর্টার ॥ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আজ বুধবার ঢাকা আসছেন। ঢাকা সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সুষমা স্বরাজ তিন দিনের সফরে আজ রাত সাড়ে ১০টায় একটি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছবেন। বৃহস্পতিবার সুষমা স্বরাজের সঙ্গে বিভিন্ন পক্ষের বৈঠক হবে। এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হবেন। এ ছাড়া বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। একই দিনে রাজধানীর হোটেল রূপসী বাংলায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ (বিজ) আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখবেন সুষমা স্বরাজ। মূলত বৃহস্পতিবারই সুষমা স্বরাজের সঙ্গে বিভিন্ন পক্ষের বৈঠক হবে। পরদিন শুক্রবার সকাল সাড়ে ১১টায় সুষমা স্বরাজ ঢাকা ত্যাগ করবেন।
সূত্র জানায়, ভারতের বিজেপি সরকার গঠনের পরে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশই প্রথম সফর। ঢাকা সফরকালে সুষমা স্বরাজ জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরী ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন। তবে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সুষমা স্বরাজের বৈঠকের বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি। যদিও বিএনপি আশা করছে খালেদা জিয়ার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়ে জানতে চাইলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহির্প্রচার অনুবিভাগের মহাপরিচালক সালাহউদ্দিন নোমান চৌধুরী মঙ্গলবার সাংবাদিকদের জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বুধবার রাতে ঢাকা আসছেন। তাঁর ঢাকা সফরের সময় দুই দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। সফরের বিষয়ে যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলেও তিনি জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারতের জাতীয় নির্বাচনের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফরকে খুবই গুরুত্ব দেয়া হচ্ছে। এ সফরের মধ্যে দিয়েই দুই দেশের আগামী দিনের সম্পর্কের নতুন ভিত্তি গড়ে উঠবে। সুষমা স্বরাজের ঢাকা সফরের সময়ে দুই দেশের দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে। এসব বিষয়ের মধ্যে রয়েছে, তিস্তার পানি বণ্টন চুক্তি, স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন, দুই দেশের ব্যবসা-বাণিজ্য প্রসার, সীমান্তহত্যা বন্ধ ইত্যাদি।
সূত্র জানায়, তিস্তার পানি বণ্টন চুক্তি সই এবং স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন গত সরকার অনেকটাই এগিয়ে ছিল। তবে বিজেপিও এই দুটি বিষয়ে গুরুত্ব দেবে বলে মোদির সরকার পক্ষ থেকে ইতোমধ্যেই জানানো হয়েছে। বাংলাদেশ আশা করছে এই দুই চুক্তি বাস্তবায়নে মোদির সরকার দ্রুত উদ্যোগ নেবে। এই দুই চুক্তির অগ্রগতি হলে দুই দেশের সম্পর্কের ভিত আরও মজবুত হবে। সুষমা স্বরাজের সফরের সময়ে তিস্তা চুক্তি ও স্থল সীমান্ত চুক্তিকে গুরুত্ব দেবে ঢাকা।
ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের মধ্য দিয়ে নতুন দিগন্তের উন্মোচন হবে বলে প্রত্যাশা করছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেছেন, তিন দিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা আসছেন। আমরা তাঁকে স্বাগত জানাই। বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে। আমরা আলোচনার জন্য তৈরি হয়ে আছি। আশা করছি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি নতুন দিগন্তের উন্মোচন হবে।
ভারতের বিজেপি নেতা নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে সম্প্রতি শপথ নেন বিজেপির নেত্রী সুষমা। এই নেত্রী ভারতের পঞ্চদশ লোকসভায় বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন। ৬২ বছর বয়সী সুষমা এবারের লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের বিদিশা থেকে পদ্মফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। সুষমা স্বরাজ এমন একটি সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, যখন বাংলাদেশের সঙ্গে ভারতের বেশ কয়েকটি অমীমাংসিত সমস্যা সমাধানের অপেক্ষায় রয়েছে।
মাত্র ২৫ বছর বয়সে হরিয়ানার মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে দায়িত্ব নেয়ার পর জাতীয় রাজনীতিতে স্থান করে নিয়ে এর আগেও কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সুষমা। এর আগে অটল বিহারি বাজপেয়ী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। হরিয়ানা সরকারের শিক্ষা এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন সুষমা।

http://allbanglanewspapers.com/janakantha/
No comments:
Post a Comment