আজ সকালে সুষমা-খালেদা বৈঠক
যুগান্তর রিপোর্ট
প্রকাশ : ২৭ জুন, ২০১৪
সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল সোয়া ১০টায় হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাতের টকিং পয়েন্টসের একটি খসড়া ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে দলটির নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে। সব দলের আলোচনার মাধ্যমে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে দিল্লির সহযোগিতা চেয়ে সুষমার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি দেয়ার কথাও রয়েছে খালেদা জিয়ার।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল যুগান্তরকে বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল সোয়া ১০টায় হোটেল সোনারগাঁওয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসরাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল খালেদা জিয়ার সঙ্গে থাকবেন বলে জানা গেছে।
সূত্র জানায়, সুষমার সঙ্গে বৈঠকে ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। ওই নির্বাচনে জনগণের আশা-আকাক্সক্ষার কোনো প্রতিফলন হয়নি বলে সুষমাকে অবহিত করা হবে। ৫ জানুয়ারির নির্বাচনের পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব এমনকি সম্প্রতি জাতিসংঘের অবস্থানও তুলে ধরা হতে পারে। আলোচনার মাধ্যমে সব দলের অংশগ্রহণে শিগগিরই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বিশ্বের প্রভাবশালী গণতান্ত্রিক রাষ্ট্রটির সহায়তা চাওয়াকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বিএনপি। এ ছাড়া বিরোধী দলের প্রতি সরকারের দমন-পীড়ন নীতি, দেশব্যাপী সরকারি দলের সন্ত্রাস নৈরাজ্য, আইনশৃংখলা বাহিনী দিয়ে বিরোধী নেতাকর্মী অপহরণ, গুম-হত্যাসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে বিএনপির একাধিক নীতিনির্ধারক জানান। রাজনৈতিক সংকট ছাড়াও সীমান্ত হত্যা বন্ধ, তিস্তা চুক্তি ও বাণিজ্য ঘাটতি কমাতে ভারত সরকারের কাছে আবেদন জানাবে বিএনপি।
জানা গেছে, ২০১২ সালে ভারত সফরের সময় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে নিজ বাড়িতে আপ্যায়ন করেন সুষমা স্বরাজ। আতিথেয়তায় মুগ্ধ খালেদা সে গল্প অনেকের কাছেই করেছেন। এবার সুষমার বাংলাদেশ সফরের সময় খালেদা জিয়া নিজ বাড়িতে তাকে নিতে না পারলেও তার জন্য ৫টি জামদানি শাড়িসহ বেশকিছু উপহারসামগ্রী কিনেছেন।
- See more at: http://www.jugantor.com/first-page/2014/06/27/116033#sthash.UHN8jvL6.dpufবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল যুগান্তরকে বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল সোয়া ১০টায় হোটেল সোনারগাঁওয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসরাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল খালেদা জিয়ার সঙ্গে থাকবেন বলে জানা গেছে।
সূত্র জানায়, সুষমার সঙ্গে বৈঠকে ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। ওই নির্বাচনে জনগণের আশা-আকাক্সক্ষার কোনো প্রতিফলন হয়নি বলে সুষমাকে অবহিত করা হবে। ৫ জানুয়ারির নির্বাচনের পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব এমনকি সম্প্রতি জাতিসংঘের অবস্থানও তুলে ধরা হতে পারে। আলোচনার মাধ্যমে সব দলের অংশগ্রহণে শিগগিরই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বিশ্বের প্রভাবশালী গণতান্ত্রিক রাষ্ট্রটির সহায়তা চাওয়াকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বিএনপি। এ ছাড়া বিরোধী দলের প্রতি সরকারের দমন-পীড়ন নীতি, দেশব্যাপী সরকারি দলের সন্ত্রাস নৈরাজ্য, আইনশৃংখলা বাহিনী দিয়ে বিরোধী নেতাকর্মী অপহরণ, গুম-হত্যাসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে বিএনপির একাধিক নীতিনির্ধারক জানান। রাজনৈতিক সংকট ছাড়াও সীমান্ত হত্যা বন্ধ, তিস্তা চুক্তি ও বাণিজ্য ঘাটতি কমাতে ভারত সরকারের কাছে আবেদন জানাবে বিএনপি।
জানা গেছে, ২০১২ সালে ভারত সফরের সময় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে নিজ বাড়িতে আপ্যায়ন করেন সুষমা স্বরাজ। আতিথেয়তায় মুগ্ধ খালেদা সে গল্প অনেকের কাছেই করেছেন। এবার সুষমার বাংলাদেশ সফরের সময় খালেদা জিয়া নিজ বাড়িতে তাকে নিতে না পারলেও তার জন্য ৫টি জামদানি শাড়িসহ বেশকিছু উপহারসামগ্রী কিনেছেন।
No comments:
Post a Comment