ঢাকায় সুষমা স্বরাজ, ভারতের সঙ্গে নতুন দিগন্তের সূচনা হবে
মমতার সঙ্গে কথা বলেই এসেছেন
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী দিনের সম্পর্কের নতুন ভিত্তি গড়তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকায় এসেছেন। বুধবার রাত সাড়ে দশটায় একটি বিশেষ বিমানে তিনি ঢাকায় পৌঁছেন। তিনি তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন হবে বলে আশা করা হচ্ছে। ঢাকা আসার আগে বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ করেন সুষমা স্বরাজ।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রাত সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাঁকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্বাগত জানান। এ সময় পররাষ্ট্র সচিব শহিদুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্প্রচার অনু বিভাগের মহাপরিচালক সালাহউদ্দিন নোমান চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সুষমা স্বরাজের সঙ্গে বিভিন্ন পক্ষের বৈঠক হবে। আজ সকাল সাড়ে নয়টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সুষমা স্বরাজের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য বৈঠকে তিনি মিলিত হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সফরের বিষয়ে সাংবাদিকদের অবহিত করার জন্য বিকেল পৌনে চারটায় রাজধানীর একটি হোটেলে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে বেলা আড়াইটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন করা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর হোটেল রূপসী বাংলায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখবেন সুষমা স্বরাজ।
‘বাংলাদেশ-ভারত সম্পর্ক : সহযোগিতার জন্য কাঠামো নির্মাণ’-শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও উপস্থিত থাকবেন। এ ছাড়া বৃহস্পতিবার রাতে সুষমা স্বরাজ পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত নৈশভোজে অংশ নেবেন। শুক্রবার বেলা সাড়ে এগারোটায় সুষমা স্বরাজ ঢাকা ত্যাগ করবেন। তবে শুক্রবার ঢাকা ত্যাগ করার আগে সুষমা স্বরাজ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সূত্র জানায়, ভারতের বিজেপি সরকার গঠনের পরে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশই প্রথম সফর। ঢাকা সফরকালে সুষমা স্বরাজ জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরী ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারতের জাতীয় নির্বাচনের পরে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফরকে খুবই গুরুত্ব দেয়া হচ্ছে। এই সফরের মধ্য দিয়েই দুই দেশের আগামী দিনের সম্পর্কের নতুন ভিত্তি গড়ে উঠবে। সুষমা স্বরাজের ঢাকা সফরের সময়ে দুই দেশের দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে। এসব বিষয়ের মধ্যে রয়েছে তিস্তার পানি বণ্টন চুক্তি, স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমন, দুই দেশের ব্যবসা-বাণিজ্য প্রসার, সীমান্ত হত্যা বন্ধ ইত্যাদি।

http://www.allbanglanewspapers.com/janakantha.html
No comments:
Post a Comment