Tuesday, June 24, 2014

ব্রাজিলে জয় পেলেন না রুনিরা

ব্রাজিলে জয় পেলেন না রুনিরা
england-fans
ইংল্যান্ড ০ কোস্তা রিকা ০
বেলো ওরিয়েন্তে: কোনও মোটিভেশনই ছিল না৷ যা ছিল, তা হল তলানিতে চলে যাওয়া সম্মান কিছুটা ফেরানো৷ সেই লক্ষ্যেও ব্যর্থ ইংল্যান্ড৷
বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর যে ইংল্যান্ডের কাছে মঙ্গলবারের ম্যাচটা নিয়ে ইংল্যান্ডের কোনও হেলদোলই ছিল না, সেটা প্রথম এগারোয় চোখ বোলালেই বোঝা যাবে৷ প্রথম এগারোয় ন'টা পরিবর্তন৷ গোলকিপার জো হার্ট থেকে ওয়েন রুনি, সবাইকেই রিজার্ভ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন কোচ রয় হজসন৷ কিন্ত্ত তাঁদের বদলে অভিজ্ঞ ফ্র্যাঙ্ক ল্যাম্বার্ড বা তরুণ তুর্কি রস বার্কলরা প্রথম এগারোয়৷ স্টিভন জেরার না থাকায় ল্যাম্পার্ড আবার নেতৃত্বও দিলেন৷

পরে নেমে অবশ্য অধিনায়কের আর্ম ব্যান্ড উঠল জেরারের হাতে৷ পরে নেমে রুনি নেমেও কিছু করতে পারেননি৷ সবই হল, কিন্ত্ত লাভের লাভ হল না৷ বিশ্বকাপে একটাও ম্যাচ না জিতে ব্রাজিল ছাড়ছেন রুনিরা৷ অন্য দিকে পরপর দুই বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর ববি চার্লটনের উত্তরসূরিদের বিরুদ্ধে অপরাজিত তকমা ধরে রাখল এ বারের বিশ্বকাপের বিস্ময় কোস্তা রিকা৷ 

No comments:

Post a Comment