মরে মমি
আর্জেন্টিনার বুয়েনস আইরেসে এক বাড়ি থেকে প্রাকৃতিকভাবে মমি হওয়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে গত শুক্রবার দেশটির পুলিশ জানিয়েছে। মারিয়া ক্রিস্টিনা ফন্টানা নামের ওই নারীকে প্রতিবেশীরা ১০ বছরের বেশি সময় ধরে দেখেননি। ১৯৫৩ সালে জন্ম নেওয়া ওই নারীর মরদেহের ত্বকের কোষ পরীক্ষা করে মৃত্যুর কারণ ও সময় জানার চেষ্টা করছেন গবেষকেরা। তদন্ত কর্মকর্তা বলেন, রক্তবিষয়ক কোনো জটিলতায় ক্রিস্টিনা ৫১ বছর বয়সে মারা যেতে পারেন। এ কারণে ১৯৯০ সালে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। এএফপি।
No comments:
Post a Comment