আগন্তুকের ‘অন্ধকারে মিথেন’
অন্ধকারে মিথেন লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন পান্থ শাহিরয়ার। তিনি বলেন, ‘একটি রেপার্টরি গড়ে তোলার স্বপ্নটা অনেক দিনের। অনেক বছর ধরেই আমাদের বন্ধুদের আড্ডায় উঠে আসত ব্যাপারটি। আমরা ভিন্ন ভিন্ন নাট্যদলের সঙ্গে সম্পৃক্ত। থিয়েটারকে ঘিরেই আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এই নাট্যবন্ধুরা মিলেই আগন্তুক রেপার্টরির শুরু করেছি।’
অন্ধকারে মিথেন নাটক নিয়ে পান্থ শাহিরয়ার বলেন, ‘একধরনের নিরীক্ষা করতে চেয়েছি। আমরা অভিনয় দিয়ে ধরতে চেয়েছি মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলোকে। সফোক্লিসের ইডিপাস থেকে অনুপ্রাণিত হয়ে নতুন একটি গল্প তৈরি করেছি। দেখতে চেয়েছি মানুষ কী করে নিয়তির কাছে নিজের অজান্তেই আটকে পড়ে। আর তা জানতে চেয়েছি নারীর অন্তর্গত অনুভূতি থেকে।’ অন্ধকারে মিথেন নাটকের প্রথম প্রদর্শনী হবে আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে।
No comments:
Post a Comment