সিএনএন-আইবিএন জরিপেও পশ্চিমবঙ্গে তৃণমূল এগিয়ে
এবিপি আনন্দ-এসি নিয়েলসনের যৌথ জরিপের পর এবার সিএনএন-আইবিএন-সিএসডিএস-লোকনীতির জরিপেও পশ্চিমবঙ্গে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।
গতকাল মঙ্গলবার প্রকাশিত সিএনএন-আইবিএন-সিএসডিএস-লোকনীতির নতুন জনমত জরিপে বলা হয়, পশ্চিমবঙ্গে কংগ্রেস বা বাম দলের অবস্থা ভালো নয়। বিজেপি এখানে আসন নাও পেতে পারে।
নতুন এই জনমত জরিপে বলা হয়, পশ্চিমবঙ্গের লোকসভার ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ২৩ থেকে ২৯টি আসন পেতে পারে। বাম দল পেতে পারে ৭ থেকে ১৩টি আসন। আর কংগ্রেস পেতে পারে ৪-৭টি আসন। বিজেপি পেতে পারে শূন্য থেকে একটি আসন।
জরিপে আরও বলা হয়, নির্বাচনে মমতার তৃণমূল কংগ্রেস ৩৮ শতাংশ ভোট পেতে পারে। অন্যদিকে বাম দল ২৫ শতাংশ, কংগ্রেস ১৬ শতাংশ এবং বিজেপির ১২ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
No comments:
Post a Comment