Tuesday, April 1, 2014

মুসলিমদের বিরুদ্ধে শিবসেনার হুমকি

মুসলিমদের বিরুদ্ধে শিবসেনার হুমকি


‘ভারতীয় জাতীয়তবাদবিরোধী মুসলমানদের’ বিরোধিতা করা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ভারতের কট্টর হিন্দু জাতীয়তাবাদী সংগঠন শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে।
শিবসেনাপ্রধান গতকাল মঙ্গলবার প্রকাশিত দলের মুখপত্রসামনা পত্রিকায় একটি নিবন্ধে লিখেন, ‘যেসব মুসলমান ভারতকে তাঁদের মাতৃভূমি মনে করেন, এ দেশের আইন শ্রদ্ধা করেন, দাঙ্গায় উসকানি দেন না, তাঁদের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই। তবে অন্যদের ব্যাপারে আমার কথা হচ্ছে, তাঁদের ভারতে বসবাস করার অধিকার নেই।’
এদিকে উদ্ধব ঠাকরে গতকাল ভারতের এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে দাবি করেন, কংগ্রেস ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিকে (এনসিপি) ক্ষমতা থেকে দূরে রাখতে মহারাষ্ট্র রাজ্য ও ভারতের অন্যান্য এলাকায় তাঁর দল সম্ভাব্য সবকিছু করবে। তিনি বলেন, ‘আমার লক্ষ্য হচ্ছে, কংগ্রেস-এনসিপিকে পরাজিত করা। তাদেরকে ক্ষমতার বাইরে রাখতে সবকিছুই করব।’ জি নিউজ।

No comments:

Post a Comment