ন্যূনতম ব্যালেন্সের জন্য জরিমানা নয়
এই সময় ডিজিটাল ডেস্ক: সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য গ্রাহকদের জরিমানা গোনার ব্যবস্থা হয়ত আর কয়েক দিনের মধ্যেই শেষ হতে চলেছে। মঙ্গলবার প্রথম দ্বিমাসিক যোজনায় দেশের সংশ্লিষ্ট ব্যাংকগুলিকে এই মর্মে প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাংক।
যোজনায় শীর্ষ ব্যাংকের তরফে বলা হয়েছে, বিশ্বব্যাপী পরিষেবা এবং দেশজ অভিজ্ঞতার কথা মাথায় রেখে গ্রাহক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো প্রয়োজন।সেই সূত্রেই মন্তব্য করা হয়েছে, "গ্রাহকদের অসুবিধা ও অন্যমনস্কতার সুযোগ নেওয়ার প্রবণতা থেকে ব্যাংকগুলিকে বিরত থাকতে হবে। সাধারণ সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য গ্রাহকদের উপর জরিমানা না চাপিয়ে কর্তৃপক্ষ প্রয়োজনে ওই অ্যকাউন্টের পরিষেবার মাত্রা হ্রাস করতে পারে।"
অন্যদিকে, এই প্রস্তাবের বিরুদ্ধে স্পষ্ট নিজেদের অমত ব্যক্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। তাঁদের মতে, রিজার্ভ ব্যাংকের প্রস্তাব মানলে ভবিষ্যতে পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের উচ্চমূল্য দিতে হতে পারে।

No comments:
Post a Comment