বাংলাদেশ-ভারত বন্ধুত্বের স্বরূপ
স্বাধীনতা পরবর্তী ৪৩ বছরে ভারতের কাছ থেকে প্রাপ্তি মাত্র ৬২ কোটি ডলার, ২০০৯ থেকে পরবর্তী পাঁচ বছরে পেয়েছে মাত্র ১৮ কোটি ডলার
স্বাধীনতা পরবর্তী ৪৩ বছরে ভারতের কাছ থেকে প্রাপ্তি মাত্র ৬২ কোটি ডলার, ২০০৯ থেকে পরবর্তী পাঁচ বছরে পেয়েছে মাত্র ১৮ কোটি ডলার
‘ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। আওয়ামী লীগ সরকারের সঙ্গে সেই বন্ধুত্ব আরো দৃঢ়’ সচরাচর বাংলাদেশে এমন ধারণা থাকলেও দ্বি-পাক্ষিক আর্থিক ক্ষেত্রে গত পাঁচ বছরে এর বাস্তব প্রতিফলন মেলেনি। অর্থমন্ত্রণালয়ের এক হিসাবে এমন তথ্য উঠে এসেছে।
মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হিসাব পর্যালোচনায় দেখা যায়, আওয়ামী লীগ সরকারের প্রথম বছরে অর্থাৎ ২০০৯-১০ সালে আর্থিক ঋণ, পণ্য ঋণসহ খাদ্য সহায়তা এবং আর্থিক সহায়তার সবখাতে বাংলাদেশের জন্য ভারতের প্রতিশ্রুতি এবং ছিল শূন্যের কোঠায় এবং বাংলাদেশের প্রাপ্তিও ছিল শূন্যের কোঠায়।
পরের বছরে ১০০ কোটি ডলারের প্রতিশ্রুতি দেয় ভারত। যার মধ্যে প্রকল্প সহায়তার আশ্বাস ছিল ২০ কোটি ডলারের এবং প্রকল্প ঋণ হিসাবে ছিল বাকি ৮০ কোটি ডলার। ভারত সরকার তার বহুল আলোচিত ঐ প্রতিশ্রুতিরও কোন বাস্তবায়ন দেখাতে পারেনি ওই বছর। ফলে ২০১০-১১ বছরেও বাংলাদেশের প্রাপ্তি ছিল শূন্যের কোঠায়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ‘ফ্লো অব এক্সটারনাল রিসোর্সেস ইনটু বাংলাদেশ’-শীর্ষক প্রকাশনায় এ তথ্যগুলো তুলে ধরা হয়েছে।
একই ধারাবাহিকতায় ২০১১-১২ সালে বাংলাদেশের অনুকূলে দেশটির কোন প্রতিশ্রুতি ছিল না। কিন্তু বছর শেষে বাংলাদেশ ভারতের কাছ থেকে প্রকল্প ঋণ হিসেবে পেয়েছে এক কোটি ২৯ লাখ ১২ হাজার ডলার।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানাচ্ছে, এর পরের বছরেও আর্থিক লোন বা প্রকল্প সহায়তার কোন প্রতিশ্রুতি ছিল না দেশটির কাছ থেকে। তবে ২০১২-১৩ সালে বাংলাদেশের অনুকূলে প্রকল্প সহায়তা হিসাবে ভারত ছাড় করেছে ১০ কোটি ডলার এবং প্রকল্প ঋণ হিসাবে দিয়েছে মাত্র সাত কোটি ৫৩ লাখ ২৪ হাজার ডলার।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ২০১৪ সালের এক হিসাবে দেখা যায়, স্বাধীনতা পরবর্তী ৪৩ বছরে ভারতের কাছ থেকে বাংলাদেশের প্রাপ্তি ছিল মাত্র ৬২ কোটি ৮৬ লাখ ৮৬ হাজার ডলার। যদিও এর বিপরীতে দেশটির প্রতিশ্রুতির পরিমাণ ছিল ১৪৬ কোটি ২৯ লাখ ৫২ হাজার ডলারের। এর মধ্যে প্রকল্প সহায়তার প্রতিশ্রুতি ছিল ২০ কোটি ২১ লাখ ৬৫ হাজার ডলার এবং আর্থিক ঋণ হিসাবে প্রতিশ্রুতি ছিল ৯৯ কোটি ৬২ লাখ ৫৫ হাজার ডলার।
সামগ্রিক হিসাবে দেখা যায়, স্বাধীনতা পরবর্তী ৪৩ বছরে ভারতের কাছ থেকে বাংলাদেশের প্রাপ্তি প্রায় ৬২ কোটি ডলার; আর ২০০৯ থেকে পরবর্তী পাঁচ বছরে পেয়েছে প্রায় ১৮ কোটি ডলার।
http://www.probenews.com/
__._,_.___
No comments:
Post a Comment