Tuesday, June 24, 2014

শেষ ম্যাচেও ব্যর্থ ইংল্যান্ড

শেষ ম্যাচেও ব্যর্থ ইংল্যান্ড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক 
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
Decrease fontEnlarge font
শেষ ম্যাচেও মান রক্ষা হলো না ইংল্যান্ডের। কোনো জয় ছাড়াই বিশ্বকাপ ছাড়তে হলো তাদের। অপরদিকে গ্রুপ চ্যাম্পিয়ান হয়েও মাঠ ছাড়ল শক্তিশালী কোস্টারিকা।

খেলার শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে। তবে কোনো দলেই গোলের শেষমেষ গোলের দেখা পায়নি। 

১৯৬৬ বিশ্বকাপের বিশ্ব চ্যাম্পিয়ান ইংল্যান্ড ইতোমধ্যে দুটি হেরে প্রতিযোগিতা থেকে ছিঁটকে পড়েছে।
খেলার শুরু থেকেই দুই দল সমান সমান আক্রমণ করে গেছে। তবে বল কোস্টারিকার চেয়ে ইংল্যান্ডের দখলে ছিল বেশি।
কোস্টারিকা পায়ে বল ছিল  ৪৪ ভাগ আর ইংল্যান্ডের পায়ে ৫৬ ভাগ।  ইংল্যান্ড গোলপোস্ট লক্ষ্য করে শট করে আটটি। এদের মধ্যে একটি ছাড়া বাকিগুলো লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে কোস্টারিকার টারটি শটের মধ্যে দুইটি সফলতা মুখ দেখলেও গোল পাননি তারা।

খেলায় মোট তিনজন খেলোয়াড় হলুদ কার্ড দেখেছেন। একচন কোস্টারিকা (গিয়ানকারলো গঞ্জালেস) অন্য দুইজন ইংল্যান্ডের (রস বার্কলে) ও ড্যানিয়েল স্টুরিজ। 
খেলার ১২ ও ১৮ মিনিটে ইংল্যান্ডের  ড্যানিয়েল স্টুরিজ (৯) দুইটি সুযোগ পেলেও গোলে পরিণত করতে পারেননি। কোস্টারিকা ফাউল করেছে ১৮টি আর ইংল্যান্ড ১৬টি।

বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
- See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/302008.html#sthash.GSD1rwaM.dpuf

No comments:

Post a Comment