Wednesday, June 4, 2014

বঙ্গবন্ধুর বাকশালের চেয়ে হাসিনার বাকশালের অবস্থা আরো ভয়াবহঃ মোজাম্মেল বাবু

বঙ্গবন্ধুর বাকশালের চেয়ে হাসিনার বাকশালের অবস্থা আরো ভয়াবহঃ মোজাম্মেল বাবু

একাত্তর টেলিভিশনে’র প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু বলেছেন, বাংলাদেশের রাজনীতি একতরফা হয়ে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকশালের চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাকশালের অবস্থা আরো ভয়াবহ। বঙ্গবন্ধুর বাকশালের সময় জাসদ বাহিরে ছিল। প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) বাকশালে জাসদ ঢুকেছে। সুতরাং বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বাকি নেই।

মঙ্গলবার রাতে একাত্তর টেলিভিশনে নঈম নিজামের উপস্থাপনায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল ‘আবারো অস্ত্র উদ্ধার’। আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুবদল সভাপতি ও যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোহাজ্জেম হোসেন আলাল।
নিরঙ্কুশ হওয়ার কারণে মাঠে আওয়ামী লীগ নামে কোনো দল নেই- এ কথা উলেস্নখ করে মোজাম্মেল হক বাবু বলেন, আ·লীগের ব্যানার রয়েছে, সেই ব্যানারে জাতীয় পার্টি-বিএনপি হয়ে নূর হোসেনরাও আওয়ামী লীগে ঢুকেছে। দলে যারা মেধাবী কর্মী তারা সাইড লাইনে। আওয়ামী লীগের সন্ত্রাসী ও এলাকার শ্রেষ্ট সন্ত্রাসীরাও আওয়ামী লীগে ঢুকেছে। এর ফলে টেন্ডার আর হালুয়া রম্নটির মারামারি বেড়েছে। সেই মারামারির শিকার হচ্ছে জনগণ।

চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিকভাবে বিএনপি যদি আওয়ামী লীগকে চ্যালেঞ্জের মুখে না ফেলতে পারে তাহলে আওয়ামী লীগ থেকে সন্ত্রাসীরা ঝড়ে পড়বে না। এই চ্যালেঞ্জর ফলে সৈয়দ আশরাফরা দলের সামনে চলে আসবে।

বাবু বলেন, বিএনপি যদি ভারত প্রতিযোগিতায় নামে তাহলে এদের রাজনীতি কোথায় থাকবে। মাঠে বিএনপির রাজনীতি না থাকলে আ·লীগ নিরঙ্কুশ হয়ে আমাদের মেরেই ফেলবে। বিএনপি কেন আমাদেরকে বিপদে ফেলছে?বিএনপি মাঠে না থাকলে আওয়ামী লীগ নিরঙ্কুশ হয়ে যায়- এমন মন্তôব্য করে তিনি আরো বলেন, এর ফলে আ·লীগ নিজেরা নিজেরাই মারামারির মহোৎসব করে। বিএনপির রাজনীতি ইসলামী জাতীয়তাবাদির রাজনীতি। ইসলামের টুপি পড়ে তারা হিন্দুত্বের সঙ্গে কেন হাত মিলায়- এটি তো হয় না। তারা যদি ভারত প্রতিযোগিতায় নামে তাহলে বিএনপির রাজনীতি কোথায় থাকবে?

No comments:

Post a Comment