Tuesday, June 24, 2014

নিজামীর রায়কে কেন্দ্র করে রাজশাহী জুড়ে কঠোর নিরাপত্তা

নিজামীর রায়কে কেন্দ্র করে রাজশাহী জুড়ে কঠোর নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Decrease fontEnlarge font
রাজশাহী: জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র রাজশাহীতে কঠোর নিরাপত্তা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। 

মঙ্গলবার ভোর থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রধান সড়কসমূহে টহল দিচ্ছেন পুলিশ ও র‌্যাব। স্ট্রাইকিং ফোর্স হিসেবে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে বলে জানা গেছে। 

সোমবার রাত থেকে রাজশাহী নগরীসহ জেলার ৯টি স্থানে বিজিবি সদস্যরা কাজ করছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও জনমনে আতঙ্ক বিরাজ করছে। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল আলম বাংলানিউজকে জানান, রাজশাহী মহানগর পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সোমবার রাত থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়াও সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে আরো তিন প্লাটুন সদস্য। জেলার মধ্যে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণে সাথে সাথে ওই সদস্যরা পৌঁছে যাবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (আরএমপি) সরদার তমিজ উদ্দিন বাংলানিউজকে জানান, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড কোনভাবেই বরদাস্ত করা হবেনা। কেউ নাশকতার চেষ্টা চালালে তা কঠোর হাতে দমন করা হবে। এ নিয়ে মহানগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘন্টা, জুন ২৪, ২০১৪
- See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/301760.html#sthash.olFKMxvP.dpuf

No comments:

Post a Comment