ক্ষমতায় গিয়ে জাতীয় পার্টি সব নির্যাতন নিপীড়নের জবাব দেবে
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: জাতীয় পার্টি বিএনপির জায়গায় যাবে এবং আগামী নির্বচানে অংশ নেবে। এরপর ক্ষমতায় গিয়ে জাতীয় পার্টি সব নির্যাতন নিপীড়নের জবাব দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
এরশাদ বলেন, ক্ষমতায় যাওয়া জাতীয় পার্টির জন্য কোনো কঠিন কিছু নয়। দেশের মানুষ এখন দিশেহারা দুঃশাষনে। এতে মানুষের নাভিশ্বাস উঠেছ। আমরা ক্ষমতায় গেলে দেশের মানুষকে শান্তি দিতে পারবো।
মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর বিএমএ মিলনায়তনে ছাত্র সমাজের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, বিএনপি দিশেহারা, তাদের এখন সংকট চলছে। আমরা বিএনপির জায়গায় যাবো এবং আগামী নির্বচানে অংশ নেবো। কেননা বাংলাদেশকে দুই দলের হাত থেকে রক্ষা করতে হবে আমাদেরই।
তিনি বলেন, অতীতকে ভুলে যাওয়া যাবে না। ক্ষমতায় গিয়ে জাতীয় পার্টি সব নির্যাতন নিপীড়নের জবাব দেবে। কারও প্রতি প্রতিহিংসা না করে আমরা শিখিয়ে দেবো কি করে দেশে শান্তি ফিরিয়ে আনা যায়।
তিনি বলেন, আমাকে স্বৈরাচার বলা হয়। কিন্তু উনারা (দুই নেত্রী) গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারে এসে দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একটি নির্বাচনও দিতে পারেননি।
তিনি বলেন, নতুন মহাসচিব নিয়ে জাতীয় পার্টির পুনরায় যাত্রা শুরু হয়েছে। ক্ষমতায় গিয়ে জাতীয় পার্টি সব নির্যাতন নিপীড়নের জবাব দেবে।
এ সময় পার্টির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পুরনো মানুষ নয় জাতীয় পার্টিতে নতুন মানুষ সৃষ্টি করতে হবে। গ্রাউন্ড ইজ রেডি এখন এর সুফল গড়ে তুলতে হবে আমাদের।
দলের বর্তমান মহাসচিবকে যোগ্য উল্লেখ করে এরশাদ বলেন, যে ইয়েস স্যার করে সে আমার লোক নয়, যে বলতে পারে এই কাজটি ঠিক না, এই কাজ করলে ক্ষতি হবে, সেই আমার লোক।
বর্তমান মহাসচিবের সঙ্গে প্রশাসনের সবার ভালো সম্পর্ক আছে। এটা ক্ষমতায় যেতে জাতীয় পার্টির জন্য সহায়ক হবে বলে তার বক্তব্যে আলোকপাত করেন এরশাদ।
তিনি বলেন, আমি এরশাদ আর বর্তমান মহাসচিব মিলে আমরা জতীয় পার্টিকে এগিয়ে নেবো। বাংলাদেশকে দুই নেত্রীর হাত থেকে রক্ষা করবো।
সভা শুরু হওয়ার আগে জাতীয় ছাত্র সমাজের ১৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করেন পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. ইফতেখার আহসান হাসানের সভাপিতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহম্মেদ বাবলু, এম এ হান্নান এমপি, জাতীয় পার্টির ছাত্রবিয়ষক সম্পাদ অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী, জাতীয় পার্টির নেতা মুনিম চৌধুরী বাবুল প্রমুখ।
**দুই নেত্রীকে দেশের মানুষ চায় না
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৪/ আপডেট ১৯৪৬

No comments:
Post a Comment