Tuesday, April 1, 2014

মালালা পেলেন সিতারা-ই-সুজাত অ্যাওয়ার্ড

মালালা পেলেন সিতারা-ই-সুজাত অ্যাওয়ার্ড


পাকিস্তানের নারী আন্দোলনের কর্মী কিশোরী মালালা ইউসুফজাই এবার পেল দেশটির সম্মানজনক জাতীয় বেসামরিক পুরস্কার (পাকিস্তানি সিভিল অ্যাওয়ার্ড) সিতারা-ই-সুজাত পদক।
দেশের কল্যাণে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মালালাসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিদেশিসহ ১১৫ জনকে পাকিস্তানি এই সিভিল অ্যাওয়ার্ড দেওয়া হয়। গতকাল রোববার এক সরকারি বিবৃতিতে বলা হয়, এই সম্মাননা দেওয়ার জন্য প্রথমে ১০৫ ব্যক্তির নাম চূড়ান্ত করা হয় ২০১৩ সালের ১৪ আগস্ট। পরবর্তী সময়ে আরও ১০ জনকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
বিবৃতিতে বলা হয়, মালালা বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছে। সেখানে পাকিস্তানি দূতাবাসে তার হাতে পদক তুলে দেওয়া হবে। মালালা তার দুঃসাহসিকতার স্বীকৃতি হিসেবে পেয়েছে সিতারা-ই-সুজাত পদক।
দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন গতকাল তাঁর সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে পাঁচজন বিদেশিসহ ৩৯ জনের হাতে পদক তুলে দেন। এ ছাড়া লাহোরে পাঞ্জাবের গভর্নর, করাচিতে সিন্ধুর গভর্নর, পেশোয়ারে খাইবার পাখতুনখাওয়ার গভর্নর এবং কোয়েটায় বেলুচিস্তানের গভর্নর অন্যদের হাতে পদক তুলে দেন। ডন।

No comments:

Post a Comment