Wednesday, April 2, 2014

ভাইয়ের গলা কেটে দিল ৯ বছরের দিদি

ভাইয়ের গলা কেটে দিল ৯ বছরের দিদি
sister kills
এই সময় ডিজিটাল ডেস্ক: সহোদরের প্রতি ঈর্ষা এবং রাগের বহির্প্রকাশ ঘটল এভাবেই। পাঁচ বছরের ভাইয়ের গলা কেটে তাকে খুন করল ৯ বছরের দিদি। এই ঘটনাটি ঘটেছে পশ্চিম সিংভূম জেলার সেলদৌরি গ্রামের জগন্নাথপুর ব্লকে।

জগন্নাথপুরের সাব ডিভিশনাল পুলিশ আধিকারিক বেরতিনুস কুল্লুর থেকে পাওয়া খবর অনুযায়ী ঘটনাটি যখন ঘটে তখন বাড়িতে মা-বাবা ছিলেন না। তাঁরা কাজের জন্যে বাইরে গিয়েছিলেন। সেই সময় হাঁড়িয়া খেয়ে নেশায় বুঁদ হয়ে ভাইয়ের গলায় কোপ বসিয়ে দেয় ৯ বছরের ওই বালিকা। ঘটনাটি ঘটার পরেই সেখানে এসে হাজির হন প্রতিবেশীরা। এমন ঘটনার পিছনে সঠিক কারণ কী তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে ভাইয়ের প্রতি ঈর্ষা থেকেই এই কাজটি করেছে ওই শিশু। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাকে এবং পাঠানো হয়েছে দেওঘরের রিমান্ড হোমে। ---সংবাদসংস্থা

No comments:

Post a Comment