মোদিকে হারানোই কেজরিওয়ালের মূল লক্ষ্য
এএপির প্রধান ও দলটির জাতীয় আহ্বায়ক কেজরিওয়াল গত মঙ্গলবার নয়াদিল্লিতে ‘রোডম্যাপ টু ইন্ডিয়ান মুসলিমস’ শীর্ষক এক সম্মেলনে এই মন্তব্য করেন। সম্মেলনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, বারানসি থেকে তাঁর নির্বাচনী লড়াইয়ে দাঁড়ানো কোনো ‘প্রতীকী বিষয়’ নয়, বরং বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে পরাজিত করাই এর উদ্দেশ্য।
কেজরিওয়াল আরও বলেন, ‘মোদি বারানসি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তাই আমিও সেখানে যাচ্ছি।’ পিটিআই।
No comments:
Post a Comment