রাজশাহীতে মোটরসাইকেল ছিনতাইচক্রের হোতা ইমাম গ্রেফতার
স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীতে মোটরসাইকেল ছিনতাই চক্রের মূলহোতা মজসিদের এক ইমামকে (হাফেজ) গ্রেফতার করেছে পুলিশ। নাদিম মাহমুদ (২৫) নামের এ ইমামকে বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর হড়গ্রাম মুক্তিপাড়া এলাকা থেকে গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ। নাদিম ওই এলাকার নজরুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি মসজিদে তারাবির নামাজের ইমাম।
গত ১৫ জুলাই নগরী থেকে এক বিকাশ এজেন্টের মোটরসাইকেল ও ১০টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় সে জড়িত বলে জানিয়েছেন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান।
ওসি জানান, রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকার আব্দুস সবুরের বিকাশের দোকান আছে বিভাগীয় স্টেডিয়ামের কাছে। ১৫ জুলাই রাতে আব্দুর সবুর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে সিটিহাট বদর ম-লের মোড় এলাকায় কয়েকজন তার পথ রোধ করে। ওই সময় ছিনতাইকারীরা আব্দুস সবুরকে বেঁধে মোটরসাইকেল ও তার কাছে থাকা ১০টি মোবাইল ফোন সেট নিয়ে সটকে পড়ে। পরে উদ্ধার পাওয়া আব্দুস সবুর রাজপাড়া থানায় অভিযোগ করেন।
ছিনতাই হওয়া মোবাইলগুলোর একটি থেকে ১৫ হাজার টাকা উত্তোলনের চেষ্টাকালে মোবাইল ট্র্যাকিং করে নাদিমের অবস্থান নিশ্চিত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ছিনতাই চক্রে নাদিমের সঙ্গে জড়িত অপর তিনজনও হাফেজ বলে পুলিশ জানিয়েছে।
নেত্রকোনায় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল কিশোরী
নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৪ জুলাই ॥ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ১৫ বছরের এক কিশোরী। তার নাম শান্তনা রানী বর্মন। সে খালিয়াজুরি উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রাখাল বর্মনের মেয়ে। বৃহস্পতিবার রাতে তার বিয়ে হওয়ার কথা ছিল।
জানা গেছে, কিশোরীর অভিভাবকরা পার্শ¦বর্তী মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বামেরচর গ্রামের কাচু চন্দ্র বর্মনের ছেলে হেমেন্দ্র চন্দ্র বর্মনের (২১) সঙ্গে তার বিয়ে ঠিক করে। বৃহস্পতিবার রাতে তার বিয়ের আয়োজন করা হয়। যথারীতি বরযাত্রীসহ বরও আসে বাড়িতে। কিন্তু এরই মধ্যে বাল্যবিয়ের খবর পৌঁছে যায় উপজেলা প্রশাসনের কাছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুল হাসান লিটনের নির্দেশে পুলিশ গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেয়। ফলে ভেস্তে যায় বিয়ের সব আয়োজন।

http://www.allbanglanewspapers.com/janakantha.html
No comments:
Post a Comment