এবার ১১৬ আরোহী নিয়ে আলজিরীয় বিমান বিধ্বস্ত
জনকণ্ঠ ডেস্ক ॥ আলজিরিয়ার নিখোঁজ বিমানটি নাইজারে বিধ্বস্ত হয়েছে বলে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। জাতীয় বিমান সংস্থা এয়ার আলজেরি এর আগে জানিয়েছিল, রাষ্ট্রীয় বিমান সংস্থার যাত্রীবাহী উড়োজাহাজটি বুরকিনা ফাসো থেকে ১১৬ আরোহী নিয়ে ছেড়ে যাওয়ার পর এর সঙ্গে সব ধরনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটি সাহারা রুটে নিখোঁজ হয়েছে। খবর বিবিসি অনলাইনের
ফ্লাইট এএইচ-ফাইভ জিরো ওয়ান সেভেন নামের ওই উড়োজাহাজটি ১১০ যাত্রী এবং ৬ ক্রু নিয়ে রাজধানী আলজিয়ার্সের উদ্দেশে ওয়াগাদৌগু থেকে উড্ডয়নের প্রায় পঞ্চাশ মিনিট পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এটি ছিল স্পেনের ‘সুইফটএয়ার’ এয়ারলাইন থেকে ভাড়া করা একটি বিমান। যাত্রীদের মধ্যে ৫০ জনই ফ্রান্সের নাগরিক বলে জানা গেছে।

No comments:
Post a Comment