Thursday, July 24, 2014

৩ কোটি পাঠ্যবই ছাপার কাজ পাচ্ছে ভারত

৩ কোটি পাঠ্যবই ছাপার কাজ পাচ্ছে ভারত
ভারত এবার বাংলাদেশের তিন কোটি পাঠ্যবই ছাপার কাজ পেতে যাচ্ছে। ২০১৫ সালের শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের এ বই ছাপার কাজ পাচ্ছে ভারতের দু’টি প্রতিষ্ঠান।এনসিটিবি ২০১০ সালে সর্বপ্রথম প্রাইমারি স্কুলের বই ছাপার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। সেই থেকে প্রতি বছর ভারতীয় কয়েকটি প্রতিষ্ঠানের কাছে চলে যাচ্ছে দেশের পাঠ্যপুস্তক মুদ্রণ কাজের একটি উল্লেখযোগ্য অংশ। 
গত চার বছরে ভারত মোট ১১ কোটি পাঠ্যবই ছাপার কাজ পায়। এ বছর মিলিয়ে পাঁচ বছরে মোট ১৪ কোটি পাঠ্যপুস্তক ছাপার কাজ পেল ভারত।শুরু থেকেই আন্তর্জাতিক দরপত্রের তীব্র বিরোধিতা করে আসছেন দেশীয় মুদ্রণ শিল্প মালিকেরা। কিন্তু তাদের সব দাবি উপেক্ষা করে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারতের হাতে তুলে দেয়া হয় দেশের পাঠ্যপুস্তক মুদ্রণের কাজ।

No comments:

Post a Comment